Logo
Logo
×

Advertisement

সাহিত্য

‘রাজনীতির সদর-অন্দরে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আগামীকাল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৬:৩৭ পিএম

‘রাজনীতির সদর-অন্দরে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আগামীকাল

মারুফ কামাল খানের নতুন বই ‘রাজনীতির সদর-অন্দরে’ প্রকাশিত হয়েছে।

Advertisement

দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক, লেখক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের নতুন বই ‘রাজনীতির সদর-অন্দরে’ প্রকাশিত হয়েছে। বইটির প্রকাশনা উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৩টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

প্রকাশনা প্রতিষ্ঠান ‘সূচীপত্র’ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।  

অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করবেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, কবি ও সম্পাদক আবদুল হাই শিকদার এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী। 

অনুষ্ঠানে বইটির গ্রন্থকার মারুফ কামাল খান তার বক্তব্য তুলে ধরবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সূচিপত্রের প্রকাশক ও প্রধান নির্বাহী সাঈদ বারী। 

‘রাজনীতির সদর-অন্দরে’ বইটিতে রাজনীতির সদর-অন্দর, ক্ষমতার উত্থান-পতন, সমাজের আলোচিত মানুষের প্রাসঙ্গিকতা ও দুর্বলতা এবং সাহিত্য-সংস্কৃতি ও সাংবাদিকতার সমকালীন চমকপ্রদ নানা খণ্ডচিত্র তুলে ধরেছেন মারুফ কামাল খান। দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের আলোকে লেখা বইটির বিভিন্ন নিবন্ধে বাংলাদেশের রাজনীতি ও সমাজের নানা গুরুত্বপূর্ণ দিকের অন্তরালের ঘটনাপ্রবাহ এবং ব্যক্তিচরিত্রের নানা দিক উঠে এসেছে।

বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজেকে গুটিয়ে রাখার কারণ জানিয়ে মির্জা ফখরুলকে নিয়ে মধুর স্মৃতিচারণ মারুফ কামালের

নিজেকে গুটিয়ে রাখার কারণ জানিয়ে মির্জা ফখরুলকে নিয়ে মধুর স্মৃতিচারণ মারুফ কামালের

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইটি প্রত্যেকেরই পড়া উচিত: নজরুল ইসলাম খান

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইটি প্রত্যেকেরই পড়া উচিত: নজরুল ইসলাম খান

বিস্ময় মানবী খালেদা জিয়া

জন্মদিনে মারুফ কামাল খানের আবেগঘন স্মৃতিচারণ বিস্ময় মানবী খালেদা জিয়া

খালেদা জিয়ার জন্মদিনে মারুফ কামাল খানের খোলা চিঠি

খালেদা জিয়ার জন্মদিনে মারুফ কামাল খানের খোলা চিঠি

বেগম খালেদা জিয়া বেতনের মাত্র এক টাকা রেখে বাকিটা দিয়ে দিতেন এতিমখানায়

মারুফ কামাল খানের পোস্ট বেগম খালেদা জিয়া বেতনের মাত্র এক টাকা রেখে বাকিটা দিয়ে দিতেন এতিমখানায়

কারিনারা নিজের জন্য কিছু চায়নি, চেয়েছে একটি সুন্দর বাসযোগ্য দেশ: মারুফ কামাল খান

কারিনারা নিজের জন্য কিছু চায়নি, চেয়েছে একটি সুন্দর বাসযোগ্য দেশ: মারুফ কামাল খান

আরও পড়ুন

সৃজন পাঠচক্রে ‘সাড়া দাও প্রাচীন পাথর’ ও ‘বৈষম্যের ধারণা’

সৃজন পাঠচক্রে ‘সাড়া দাও প্রাচীন পাথর’ ও ‘বৈষম্যের ধারণা’

সহস্র বছরের দূরত্ব

সহস্র বছরের দূরত্ব

ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস

ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম