Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জানাল মাউশি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম

শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জানাল মাউশি

Advertisement

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এর আগেই বিজ্ঞপ্তির চূড়ান্ত অনুমোদন পাবে বলে জানা গেছে।

সোমবার (১৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, আগামী ২০ আগস্ট বদলি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আবেদন শুরু হবে ২১ আগস্ট থেকে। যা চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আগামীকাল মঙ্গলবার খসড়া বিজ্ঞপ্তি চূড়ান্ত অনুমোদন পেতে পারে বলেও জানায় সূত্রটি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, শিক্ষকদের বদলি আবেদনগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২০ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তবে অনলাইনে বিজ্ঞপ্তি এর আগেও দেওয়া হতে পারে।

এদিকে শিক্ষকদের বদলি আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড না পাওয়াদের বিষয়ে করণীয় ঠিক করতে সভায় বসতে মাউশি। সভায় সমস্যা সমাধানে সম্ভাব্য দুটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই দুটির মধ্যে যে কোনো একটি কার্যকরে নির্দেশনা জারি করা হবে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, অনেক শিক্ষক এখনো বদলি আবেদনের আইডি-পাসওয়ার্ড পাননি। তাদের বিষয়ে একটি নির্দেশনা জারি করা হবে। নির্দেশনার মধ্যে শিক্ষকদের একটি গুগল ফর্মের মাধ্যমে তথ্য চাওয়া হতে পারে। অথবা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে সংশ্লিষ্ট জেলার স্কুল-কলেজের শিক্ষকদের আইডি-পাসওয়ার্ড দেওয়া হতে পারে। আগামীকাল অনুষ্ঠেয় সভায় এ দুটি বিকল্পের একটি চূড়ান্ত করা হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন বেতন স্কেল নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

নতুন বেতন স্কেল নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যয়ে সতর্কবার্তা মাউশি’র

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যয়ে সতর্কবার্তা মাউশি’র

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ

অবশেষে লেইসের সেই বিতর্কিত কর্মকর্তাকে বদলি

অবশেষে লেইসের সেই বিতর্কিত কর্মকর্তাকে বদলি

দেশের সব সরকারি কলেজের জন্য মাউশির অতীব জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি কলেজের জন্য মাউশির অতীব জরুরি নির্দেশনা

শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন যেদিন

শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন যেদিন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম