জাতীয়করণকৃত কলেজে শূন্যপদের তথ্য চেয়ে মাউশির জরুরি নির্দেশনা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয়করণকৃত সরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে কর্মরত এবং শূন্য পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ১৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) মাউশির উপপরিচালক মো. শওকত হোসেন মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন ২০১৮ বিধিতে জাতীয়করণকৃত সব সরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদে কর্মরত ও শূন্য পদের তথ্য প্রয়োজন। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত অনলাইন ফরমে তথ্য জমা দিতে হবে।
তথ্য পাঠানোর জন্য এই লিংকে প্রবেশ করে আগামী ১৮ নভেম্বরের মধ্যে ফরম পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
