Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বিএনপি মহাসচিবের বাসভবনে হামলার পরিকল্পনায় ইউট্যাবের নিন্দা ও প্রতিবাদ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

বিএনপি মহাসচিবের বাসভবনে হামলার পরিকল্পনায় ইউট্যাবের নিন্দা ও প্রতিবাদ

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। 

সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে ইউট্যাবের নেতারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতা রাজধানীতে অবস্থান করে রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এমন সন্ত্রাসী তৎপরতা দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। 

তারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে রাজনৈতিক প্রতিপক্ষের বাসভবনে হামলার পরিকল্পনা চরম কাপুরুষোচিত এবং ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। এ ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে বের করা জরুরি।

বিবৃতিতে ইউট্যাবের নেতারা আটক ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ষড়যন্ত্রের নেপথ্যের মূল হোতাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দেশের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের সার্বিক নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান তারা।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান

দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রিজভী

দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রিজভী

হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়

নয়নের নতুন স্লোগান হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়

পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই

রুহুল কবির রিজভী পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই

আরও পড়ুন

বিএনপি মহাসচিবের বাসভবনে হামলার পরিকল্পনায় ইউট্যাবের নিন্দা ও প্রতিবাদ

বিএনপি মহাসচিবের বাসভবনে হামলার পরিকল্পনায় ইউট্যাবের নিন্দা ও প্রতিবাদ

শিক্ষকদের নভেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির

শিক্ষকদের নভেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ

দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা

দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম