Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

সব স্কুল-কলেজকে মাউশির জরুরি বার্তা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

সব স্কুল-কলেজকে মাউশির জরুরি বার্তা

Advertisement

দেশের সব স্কুল-কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে অর্থবছরভিত্তিক অনিষ্পন্ন অডিট আপত্তির জবাব আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

নির্ধারিত সময়ের মধ্যে জবাব জমা না দিলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে বলে জানানো হয়েছে।

রোববার মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ আকতার হোসেনের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত অর্থবছরভিত্তিক অনিষ্পন্ন অডিট আপত্তির ব্রডশিট জবাব প্রস্তুত করতে হবে। জবাবের সঙ্গে আপত্তির পরিশিষ্ট, প্রয়োজনীয় প্রমাণক ও মতামত সংযুক্ত করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, এসব কাগজপত্রের তিন সেট হার্ডকপি এবং সফটকপি জমা দিতে হবে। সফটকপি ইউনিকোড নিকোষ ফন্টে ওয়ার্ড ফাইলে তৈরি করে পেনড্রাইভে দিতে হবে।

আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বাহকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষে এসব তথ্য ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব জমা না করা হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে বলে চিঠিতে বলা হয়েছে।

মাউশির চিঠিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

ঢাকা বোর্ডের ২৬ কলেজকে শোকজ

ঢাকা বোর্ডের ২৬ কলেজকে শোকজ

মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দেশনা

মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দেশনা

৭ নভেম্বর নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা, ছুটির বিষয়ে যা জানা গেল

৭ নভেম্বর নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা, ছুটির বিষয়ে যা জানা গেল

সব সরকারি কলেজের জন্য মাউশির নির্দেশনা

সব সরকারি কলেজের জন্য মাউশির নির্দেশনা

শিক্ষকরা অক্টোবরের বেতন পাবেন কখন, জানাল মাউশি

শিক্ষকরা অক্টোবরের বেতন পাবেন কখন, জানাল মাউশি

আরও পড়ুন

সব স্কুল-কলেজকে মাউশির জরুরি বার্তা

সব স্কুল-কলেজকে মাউশির জরুরি বার্তা

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর

পে স্কেল ‍নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

পে স্কেল ‍নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম