Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

রাজধানীর শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে রোভার স্কাউট গ্রুপের উদ্বোধন ও দীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে এ গ্রুপ প্রতিষ্ঠা করা হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ইকবাল হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক একেএম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. মঈনুল হক মঈন, স্কাউটসের ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপ-পরিচালক আয়েশা আক্তার, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল, এমডিসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন। 

অনুষ্ঠানে বক্তারা স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার প্রশংসা করেন। নারী শিক্ষায় নতুন সম্ভাবনা, সৃজনশীলতা ও উন্নয়নের পথে শহীদ জিয়া মহিলা কলেজের অগ্রযাত্রা এবং কলেজের উন্নয়ন ও কল্যাণে ব্যাপক সহযোগিতার আশ্বাস দেন। বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। 

এ ছাড়া ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা করা হয়েছে। এ সময় বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অবদান রাখার ওপর গুরুত্ব দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রীদের আলটিমেটাম

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রীদের আলটিমেটাম

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

আরও পড়ুন

সব স্কুল-কলেজকে মাউশির জরুরি বার্তা

সব স্কুল-কলেজকে মাউশির জরুরি বার্তা

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর

পে স্কেল ‍নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

পে স্কেল ‍নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম