Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর শাজাহানপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই সাইফুল ইসলাম সাইফের (২৩) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় শান্তিবাগের নিজ বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই সায়েম ইসলামকে (১৭) আটক করেছে পুলিশ।

এ ঘটনায় নিহত সাইফুলের বাড়ি শাজাহানপুরের শান্তিবাগে। তিনি পাইলট কোর্স করছিলেন। তার বাবার নাম সিরাজুল ইসলাম। 

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যায় বাসায় টিভি দেখার সময় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই সায়েম রান্নাঘর থেকে ছুরি নিয়ে বড় ভাই সাইফের বুকে ও গলায় আঘাত করে। পরে আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে রাত পৌনে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    

শাজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম যুগান্তরকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সায়েম জানিয়েছে, ঘটনার সময় বাসায় বাবা-মা ছিলেন না। দুই ভাই টেলিভিশন দেখছিলেন। এ সময় ছোট ভাই বড় ভাইয়ের ওপর পা তুলে দিলে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সায়েম রান্নাঘর থেকে ছুরি এনে সাইফুলের বুক ও গলায় আঘাত করে। এতে তার মৃত্যু হয়। সায়েমকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতের মামা মো. রনি জানান, সন্ধ্যায় দুই ভাই নিজেদের কক্ষে তর্কবিতর্ক করছিলেন। তখন তাদের বাবা ছাদে ছিলেন। পরে কক্ষে গিয়ে সাইফুলকে বুকের বাম পাশে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে দুই ভাইয়ের মধ্যে কী নিয়ে তর্ক হয়েছিল, তা তিনি জানাতে পারেননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেছেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

ছুরিকাঘাতে গুরুতর আহত মেজর আখতারের ছেলে, ঢাকায় স্থানান্তর

ছুরিকাঘাতে গুরুতর আহত মেজর আখতারের ছেলে, ঢাকায় স্থানান্তর

আরও পড়ুন

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম