Logo
Logo
×

Advertisement

রাজধানী

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

ফাইল ছবি

Advertisement

রাজধানীর ডেমরায় থানা কৃষকদলের সদস্য সচিব মো. মমিনকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে থানা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মমিন।

বুধবার (৪ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে মমিনের বাড়ির নিচে এসে তাকে এ হুমকি দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, এ বিষয়ে ডেমরা থানায় ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায়। পরে ওই রাতেই মোবাইল নম্বর উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে জিডি নেয় পুলিশ।

জিডি সূত্রে জানা যায়, ডেমরা থানাধীন মহাকাশ রোডের নিজ বাসায় অবস্থানকালে মমিনের মোবাইল ফোনে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। এ সময় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি নিজেকে সহযোগীদের নিয়ে মমিনের বাসার নিচে অবস্থান করছেন বলে জানান। পরে তাকে নিচে নেমে আসার জন্য হুমকি দিতে থাকেন। অন্যথায় সুযোগ বুঝে তাকে ও তার পরিবারের সদস্যদের খুন-জখম করার হুমকি দেন তারা।

এ ঘটনায় মো. মমিন ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। যেকোনো সময় তাদের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমিন।

এদিকে মমিনকে প্রাণনাশের হুমকির খবর ছড়িয়ে পড়লে রাতেই ডেমরা থানা কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ডেমরার বড় ভাংগা এলাকায় প্রতিবাদ মিছিল বের করেন।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

এমপিপুত্রের ফাঁসির দাবিতে ছাত্রদলের অবস্থান

শাকিল হত্যা এমপিপুত্রের ফাঁসির দাবিতে ছাত্রদলের অবস্থান

শাকিলের জানাজায় বক্তব্যের সময় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান

শাকিলের জানাজায় বক্তব্যের সময় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার

আরও পড়ুন

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম