Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার

ছবি: সংগৃহীত

Advertisement

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোদ্ধার প্রাণহানির মতো গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গুরুদাসপুর স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। নূর একাডেমির সামনে পৌঁছলে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে হেলমেট পড়া দুই যুবক। বাঁচতে শাকিল দৌড় দেন। এ সময় মোটরসাইকেল নিয়ে ধাওয়া দেয় তারা। শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শাকিলকে তারা ধরে ফেলে এবং চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়। ১২ দিন পর সোমবার রাত ৮টার দিকে ওই হাসপাতালে তার মৃত্যু হয়।

শাকিলের মৃত্যুর খবর শুনে মঙ্গলবার সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা হাসপাতালে যান। দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শাকিলের প্রথম জানাজা হয়। সেখান থেকে রাত ৮টার দিকে লাশ গুরুদাসপুর পৌঁছে। এরপর বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পুরানপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এদিকে শাকিলের মৃত্যুতে গুরুদাসপুর-বড়াইগ্রাম এখন শোকাচ্ছন্ন। মঙ্গলবার বেলা ১১টার দিকে শোকসন্তপ্ত পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানিয়েছেন নাটোর-৪ আসনের সংসদ-সদস্য মো. আব্দুল আজিজ। এ সময় তিনি বলেন-‘হামলার পর থেকেই পরিস্থিতি অবলোকন করেছি। শাকিলের চিকিৎসার যত খরচাদি লাগে দিয়েছি। কিন্তু সে মারা যাবে-এ ধারণা ছিল না।’ 

তিনি আরও বলেন, ‘ওসিকে মূল রহস্য উদ্ঘাটন করতে বলেছি। অপরাধী আমার সন্তান হোক আর যেই হোক, যদি প্রকৃত সাক্ষ্যপ্রমাণে দোষী হয় তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেফতারসহ অন্য আসামিদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। দ্রুত সব আসামি গ্রেফতার হবে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

শাকিলের জানাজায় বক্তব্যের সময় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান

শাকিলের জানাজায় বক্তব্যের সময় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান

ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর এমপিপুত্রের ঘনিষ্ট প্রবাসীর শপিংমলে ভাঙচুর-লুটপাট

ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর এমপিপুত্রের ঘনিষ্ট প্রবাসীর শপিংমলে ভাঙচুর-লুটপাট

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

আরও পড়ুন

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

পরীক্ষায় দেখে লিখতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুসি, অতঃপর...

পরীক্ষায় দেখে লিখতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুসি, অতঃপর...

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেপুটি স্পিকারের উদ্যোগে প্রশস্ত হলো সড়ক, দেয়ালে সচেতনতার বার্তা

ডেপুটি স্পিকারের উদ্যোগে প্রশস্ত হলো সড়ক, দেয়ালে সচেতনতার বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম