Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

Advertisement

Icon

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

লালমনিরহাটের পাটগ্রামে দুই সন্তানের জননী শিরিন আক্তার ওরফে শীলাকে (২৫) শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী শাহীন মিয়া ওরফে তুষারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম।

এর আগে গত সোমবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী গ্রামে তার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিরিন আক্তার শীলা হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তিনি ছয় বছর বয়সি এক মেয়ে ও দেড় বছর বয়সি এক ছেলে সন্তানের জননী ছিলেন। 

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (২৬ অক্টোবর) বিকালে ফুটবল খেলা দেখার কথা বলে শাহীন বাড়ির বাইরে যেতে চায়। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শাহীন স্ত্রী শিরিনের গলা চেপে ধরেন। এতে শিরিনের শরীর নিস্তেজ হয়ে পড়লে শাহীন তাকে মাটিতে ফেলে পালিয়ে যান। পরে খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী গ্রামে শাহীনের বাড়ি থেকে শিরিন আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

জানা গেছে, প্রায় সাত বছর আগে শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী গ্রামের সহিদার রহমানের ছেলে শাহীনের সঙ্গে শিরিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাহীন শিরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়েছে। মামলায় আরও বলা হয়েছে, শাহীন প্রায় নেশায় আসক্ত থাকেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, নিহতের বাবা বাদী হয়ে স্বামী তুষার হোসেন শাহীনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তুষার হোসেন শাহীনকে গ্রেফতার দেখিয়ে বুধবার লালমনিরহাট জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাইকোর্টে আগাম জামিন খারিজ, ইডি দফতর থেকে বেরোতেই গ্রেফতার ইন্দ্রনীল সেন

হাইকোর্টে আগাম জামিন খারিজ, ইডি দফতর থেকে বেরোতেই গ্রেফতার ইন্দ্রনীল সেন

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ৪

পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ৪

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

আরও পড়ুন

বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম