Logo
Logo
×

Advertisement

সরকার

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

Advertisement

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পিএম

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর খাল এবং কুলাঘাট ইউনিয়নে ধরলা নদীর তীরবর্তী ওয়াপদা বাঁধ এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে তিনি এসব এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মহেন্দ্রনগর খালের পুনঃখনন কার্যক্রমের স্থান সরেজমিনে যাচাই করেন। পরে ধরলা নদীর ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা শহর ও জনপদ রক্ষায় সদ্য একনেকে অনুমোদিত ২৯৮ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের সম্ভাব্য উদ্বোধনস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ধরলা নদীর ভাঙন থেকে লালমনিরহাটের জনপদ, মানুষের বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙনজনিত ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি এলাকার মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের কাজ বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা করা যাবে না।

পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হচ্ছে। সমীক্ষার ফলাফল, কারিগরি দিক এবং এ অঞ্চলের মানুষের চাহিদা ও স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে উপযোগী প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি হ্রাস এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ও টেকসই পরিকল্পনা গ্রহণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

পরিদর্শনকালে লালমনিরহাটের জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু: পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ছাগল খুঁজতে গিয়ে ভারতীয় বাঘের মুখে নারী, বাঁচাতে গিয়ে আহত আরও ২

ছাগল খুঁজতে গিয়ে ভারতীয় বাঘের মুখে নারী, বাঁচাতে গিয়ে আহত আরও ২

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

‘পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারত প্রমাণ করবে তারা আমাদের বন্ধু’

‘পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারত প্রমাণ করবে তারা আমাদের বন্ধু’

আরও পড়ুন

জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম