Logo
Logo
×

Advertisement

রাজধানী

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় আরিফুর রহমান (৪০) ও ফালু মিয়া (৫৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার এ দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই মনির বলেন, আমার ভাই পোস্তগোলার একটি (পুরোনো লোহা কেনা বেচা) দোকানের কর্মচারী ছিলেন। সকালে আমার ভাই ও তার সঙ্গে ফালু মিয়া নামের আরও একজন উত্তরার জসীমউদ্দিন রোড এলাকা দিয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই ফালু মিয়ার মৃত্যু হয়। আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি উত্তরার জসিম উদ্দিন রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে একজন নিহত হন। পরে আহত একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তিনিও মারা যান। এই ঘটনায় কাভার্ডভ্যান ও ড্রাইভার বিমানবন্দর থানায় পুলিশের হেফাজতে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

পাঁচ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার

পাঁচ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

আরও পড়ুন

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

ঘুস নেওয়ার অভিযোগ উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম