Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাঁচ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

পাঁচ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার

দিনভর সড়ক ও রেলপথ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় উলটে যাওয়া মিনিবাসের চাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় পাঁচ ঘণ্টা পর জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন তারা। তবে দিনভর সড়ক ও রেলপথ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকায়। তিনি সাখাওয়াত হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে সড়কের পাশে দাঁড়িয়ে লোকাল বাসের জন্য অপেক্ষা করছিলেন মাইশা ও তার এক সহপাঠী। এ সময় একটি লরিকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে আসা আরেকটি লরি ৮ নম্বর রুটের একটি মিনিবাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উলটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর পড়ে। এ ঘটনায় মাইশাসহ কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় রাজিয়া নামের এক ছাত্রীসহ তিনজন আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা মুনির চৌধুরী জানান, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে মাইশাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য আহত শিক্ষার্থীকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ স্থগিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ কাসেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। একই সঙ্গে রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেন তারা। 

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দীর্ঘদিন ধরে পদচারী-সেতু নির্মাণের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

সীতাকুণ্ড রেলস্টেশনের মাস্টার নিজাম উদ্দিন জানান, রেললাইন অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী সীতাকুণ্ড স্টেশনে এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ফৌজদারহাট স্টেশনে আটকা পড়ে। বিকাল ৪টার পর ট্রেন চলাচল আবার শুরু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম শুভ জানান, অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করা হয়। তবে যান চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে যান সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম ও থানার ওসি। পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষকরা।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করে আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেন। একই সঙ্গে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং সহায়তার আশ্বাস দেন।

বিকাল ৩টা ৫০ মিনিটে মহাসড়কে মাইশার জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। 

জানাজা শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য লিখিতভাবে উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া দুর্ঘটনায় জড়িত লরি চালককে গ্রেফতার এবং মহাসড়কের দুই পাশে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। প্রশাসনের এসব আশ্বাসের পর বিকাল ৪টার দিকে শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ থেকে অবরোধ তুলে নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাল দলিলে অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টা, যুবকের কারাদণ্ড

জাল দলিলে অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টা, যুবকের কারাদণ্ড

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৮৯

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৮৯

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

মাদক কারবারিকে ক্রসফায়ারের চেষ্টা এসআই রবিউলের

মাদক কারবারিকে ক্রসফায়ারের চেষ্টা এসআই রবিউলের

পুলিশের ওপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা রিমান্ডে

পুলিশের ওপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা রিমান্ডে

আরও পড়ুন

ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতির সভাপতি শাহজাদা, সাধারণ সম্পাদক রমজান

ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতির সভাপতি শাহজাদা, সাধারণ সম্পাদক রমজান

সেই রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ

সেই রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

গোবিন্দগঞ্জে মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

গোবিন্দগঞ্জে মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম