Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঘুস নেওয়ার অভিযোগ

উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:১০ এএম

উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

ছবি: সংগৃহীত।

Advertisement

রাজধানীর উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযান চালানোর সময় ঘুস নেওয়ার অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগে উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। 

বুধবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দুপুরে জসীমউদ্দীন সড়কের পাকার মাথা এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেন ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। 

এ সময় জরিমানার পরিমাণ কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার এক সহযোগী এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেন। পরে ওই টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন ব্যবসায়ীরা। তবে তাৎক্ষণিকভাবে ঘুসের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

জানা যায়, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরেন এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর বলেন, ফুটপাতের দোকান বসানোর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকজনকে জরিমানা করেন। জরিমানার রসিদ দেওয়া নিয়ে দোকানিদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। ঘটনার বিস্তারিত জানতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’ ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন

রাজধানীতে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে সরকারের নতুন উদ্যোগ

রাজধানীতে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে সরকারের নতুন উদ্যোগ

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে টিকাকেন্দ্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ডিএনসিসি প্রশাসক মিরপুরে টিকাকেন্দ্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আরও পড়ুন

ঘুস নেওয়ার অভিযোগ উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

ঢাকায় বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম