Logo
Logo
×

Advertisement

রাজধানী

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন

ছবি: সংগৃহীত।

Advertisement

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর উদ্যোগে মিরপুরে মেট্রোরেলের পিলারে উদ্বোধন করা হয়েছে ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক ক্যাম্পেইন। নগরবাসীর অংশগ্রহণে মিরপুরের মেট্রোরেল পিলারগুলোতে জুলাই গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে নগরকে সাজিয়ে তোলা হবে বলা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 

শুক্রবার (৯ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম। 

ডিএনসিসি জানিয়েছে, মিরপুরের মেট্রোরেলের পিলারগুলোতে নতুন করে জুলাই গ্রাফিতি আঁকার জন্য ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ নামে ক্যাম্পেইন শুরু হয়েছে। এতে নগরবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং অংশগ্রহণকারীদের রং, ব্রাশসহ প্রয়োজনীয় সামগ্রী সিটি করপোরেশনই সরবরাহ করবে।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, আমি সেদিন ঘোষণা দিয়েছিলাম, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলারের পোস্টার অপসারণের। আল্লাহর অশেষ রহমতে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলের নেতৃবৃন্দের সহযোগিতায় ৭২ ঘণ্টার আগেই এগুলো করতে পেরেছি। পরে আরেকটা ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশের ইতিহাস রচনার জন্য ইতোমধ্যে যারা আত্মহুতি দিয়েছেন, সহযোগিতা করেছেন; মানুষের মণিকোঠায় সবসময় যাতে তাদের জায়গায় দেওয়া যায়, সে জন্য জুলাইয়ের গ্রাফিতিগুলো মেট্রোলের পিলারে প্রতিস্থাপন করবো। এ কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি।

তিনি বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র নেত্রী, একমাত্র রাষ্ট্রপ্রধান; যিনি সব রাজনৈতিক দল ও বিরোধীদলসহ আপামর জনসাধারণের মণিকোঠায় আছেন। এই জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপসহীন এই নেত্রীর ছবিও মেট্রোরেলের পিলারে সংযুক্ত করবো। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর ছবি আমরা পিলারে গ্রাফিতির মাধ্যমে অঙ্কন করবো। আমরা এটা নিয়ে রাজনীতি করবো না। যাদের যতটুকু অবদান ইতিহাসের পাতায় লিখে রাখার জন্য গ্রাফিতি অঙ্কন করবো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীতে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে সরকারের নতুন উদ্যোগ

রাজধানীতে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে সরকারের নতুন উদ্যোগ

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে টিকাকেন্দ্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ডিএনসিসি প্রশাসক মিরপুরে টিকাকেন্দ্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মশক নিধনে অনিয়মের অভিযোগ: ডিএনসিসিতে দুদকের দুদকের অভিযান

মশক নিধনে অনিয়মের অভিযোগ: ডিএনসিসিতে দুদকের দুদকের অভিযান

ডিএসসিসির শোভাযাত্রা অনুষ্ঠিত

ঢাকার ৪১৬ বছরপূর্তি ডিএসসিসির শোভাযাত্রা অনুষ্ঠিত

আরও পড়ুন

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন

বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় ব্যথিত সেই ওসি বদলি

বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় ব্যথিত সেই ওসি বদলি

তুরাগ থানা পুলিশের অভিযানে স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

তুরাগ থানা পুলিশের অভিযানে স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

ভাটারায় ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ভাটারায় ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম