Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

Advertisement

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের ২০২৭ শিক্ষাবর্ষের বিএড কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য আগামী ১৯ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

গত ৯ নভেম্বর মাউশির উপপরিচালক (প্রশিক্ষণ) শাহ্ মুহাম্মদ মামুন মোরশেদের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের তালিকা ও প্রয়োজনীয় তথ্য নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে পাঠাতে হবে। এ দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আগামী ১৯ নভেম্বরের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে এসব তথ্য পাঠাতে হবে।

বিএড কোর্সে ভর্তির যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদি স্নাতক (পাশ), স্নাতক (সম্মান) অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সনাতন পদ্ধতিতে অন্তত ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, কোনো আবেদন বা তথ্যের হার্ডকপি কিংবা মুদ্রিত কাগজ গ্রহণ করা হবে না। সব তথ্য নির্ধারিত গুগল লিংকের মাধ্যমেই পাঠাতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি বোর্ডের

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি বোর্ডের

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ

স্কুল-কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ মাউশির

স্কুল-কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ মাউশির

সব স্কুল-কলেজকে মাউশির জরুরি বার্তা

সব স্কুল-কলেজকে মাউশির জরুরি বার্তা

ঢাকা বোর্ডের ২৬ কলেজকে শোকজ

ঢাকা বোর্ডের ২৬ কলেজকে শোকজ

মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দেশনা

মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দেশনা

আরও পড়ুন

মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু কবে

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু কবে

ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি ৬ জনের বেশি আবেদন, কোন ইউনিটে কত?

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি ৬ জনের বেশি আবেদন, কোন ইউনিটে কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম