Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ

Advertisement

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব কমিটি গঠন করতে বলা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ৫ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠন করতে হবে।

এদিকে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকদের তাদের অঞ্চলের আওতাধীন কলেজগুলোতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের প্রতিবেদন অধিদপ্তরের ই-মেইল [email protected] তে পাঠাতে হবে।

অধিদপ্তরের চিঠিটি দেশের সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং সরকারি-বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠনের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুল-কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ মাউশির

স্কুল-কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ মাউশির

সব স্কুল-কলেজকে মাউশির জরুরি বার্তা

সব স্কুল-কলেজকে মাউশির জরুরি বার্তা

ঢাকা বোর্ডের ২৬ কলেজকে শোকজ

ঢাকা বোর্ডের ২৬ কলেজকে শোকজ

মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দেশনা

মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দেশনা

৭ নভেম্বর নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা, ছুটির বিষয়ে যা জানা গেল

৭ নভেম্বর নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা, ছুটির বিষয়ে যা জানা গেল

সব সরকারি কলেজের জন্য মাউশির নির্দেশনা

সব সরকারি কলেজের জন্য মাউশির নির্দেশনা

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানাল ইউজিসি

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানাল ইউজিসি

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদলের দুই নেতা

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদলের দুই নেতা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম