Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ

Advertisement

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা-২০২৬-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাশের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।

বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।

পরীক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, বাউবির এইচএসসি প্রোগ্রামে প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন ৪৬ হাজার ৭৬৫ জন এবং পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬ হাজার ২২২ জন শিক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৫০৩ জন উত্তীর্ণ হয়েছেন।

এবারের ফলাফলেও পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া ৯ হাজার ২০৪ জন ছাত্রের মধ্যে ৫ হাজার ৭১৬ জন পাশ করেছেন, যা শতকরা ৬২ দশমিক ১০ ভাগ। অন্যদিকে ৭ হাজার ১৮ জন ছাত্রীর মধ্যে ৪ হাজার ৭৮৭ জন উত্তীর্ণ হয়েছেন, যা শতকরা ৬৮ দশমিক ২১ ভাগ।

গ্রেড ও শাখাভিত্তিক ফলাফল: এবারের পরীক্ষায় মোট ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছেন। এ ছাড়া ১ হাজার ৫০৮ জন ‘A’, ৩ হাজার ৩০২ জন ‘A-’, ৩ হাজার ৫২৪ জন ‘B’, ২ হাজার ১০৭ জন ‘C’ এবং ৪৬ জন ‘D’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।

শাখাভিত্তিক ফলাফলে দেখা যায়, মানবিক শাখায় ১৫ হাজার ৮৭ জন অংশগ্রহণকারীর মধ্যে ৯ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হয়েছেন (পাশের হার ৬৫ দশমিক ৭৩ শতাংশ)। বিজ্ঞান শাখায় ৮৩০ জনের মধ্যে ৪১৩ জন (পাশের হার ৪৯ দশমিক ৭৬ শতাংশ) এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৩০৫ জনের মধ্যে ১৭৩ জন উত্তীর্ণ হয়েছেন (পাশের হার ৫৬ দশমিক ৭২ শতাংশ)।

আঞ্চলিক কেন্দ্রভিত্তিক ফলাফল:

বাউবির ১২টি আঞ্চলিক কেন্দ্রের মধ্যে পাশের হারে শীর্ষে রয়েছে বগুড়া আঞ্চলিক কেন্দ্র, যেখানে পাশের হার ৭৭ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া রাজশাহীতে ৭৭ দশমিক ৭২ শতাংশ, ময়মনসিংহে ৭৩ দশমিক ১০ শতাংশ, বরিশালে ৭২ দশমিক ৪৮ শতাংশ, যশোরে ৭২ দশমিক ২৮ শতাংশ, কুমিল্লায় ৭০ দশমিক ৩৬ শতাংশ, সিলেটে ৭০ দশমিক ০৩ শতাংশ, খুলনায় ৬৮ দশমিক ৭৪ শতাংশ, ফরিদপুরে ৬৫ দশমিক ৪৯ শতাংশ, রংপুরে ৬৪ দশমিক ১৪ শতাংশ, ঢাকায় ৬০ দশমিক ১৩ শতাংশ এবং চট্টগ্রামে ৪৮ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে ফলাফলের কৃত্রিম উল্লম্ফন দেখিয়ে শিক্ষার যে ভ্রান্ত চিত্র তুলে ধরা হয়েছিল, বর্তমান সরকার তাতে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রের বিগত নৈরাজ্য কাটিয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করছেন।

তিনি আরও বলেন, সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে বাউবিও সমানতালে এগিয়ে যেতে চায়। আমরা নকলমুক্ত, সুষ্ঠু ও অবাধ পরিবেশে পাবলিক পরীক্ষা আয়োজনে বদ্ধপরিকর এবং ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।

পাশাপাশি বাউবির শিক্ষার্থীদের প্রতি আরও সহানুভূতিশীল হতে এবং উত্তরপত্র মূল্যায়নে ভুলত্রুটি এড়াতে শিক্ষক, সমন্বয়কারী ও পরীক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত বছর (২০২৫ সালে) বাউবির এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৬২ দশমিক ৩৪ শতাংশ। সেই হিসেবে এ বছর পাশের হার ২ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

শ্রমিক সেজে সড়ক অবরোধ, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

শ্রমিক সেজে সড়ক অবরোধ, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: ডা. বাচ্চু

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: ডা. বাচ্চু

আরও পড়ুন

ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবাকে পিটিয়ে হত্যা

ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবাকে পিটিয়ে হত্যা

কোলে থাকা শিশু বেঁচে গেলেও টমটমচাপায় প্রাণ গেল শিক্ষিকার

কোলে থাকা শিশু বেঁচে গেলেও টমটমচাপায় প্রাণ গেল শিক্ষিকার

সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ

বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম