Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ

Advertisement

ডিসেম্বর ঘিরে পলাতক আসামিদের দেশত্যাগ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে আনতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা ও থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তের ২০২১ নম্বর পিলারসংলগ্ন এলাকায় বিজিবি সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন ও দিকনির্দেশনা শেষে সাংবাদিকদের এ কথা জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ।

তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবি কুমিল্লা সেক্টর কর্তৃক আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ টহল জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় কুমিল্লা সেক্টরের চারটি ব্যাটালিয়নের অধীন ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা নিয়ে দায়িত্ব পালন করছে। কোনো মামলার পলাতক আসামি যেন অবৈধভাবে দেশে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধ করা যায়, সেজন্য প্রতিটি সীমান্ত ফাঁড়িকে (বিওপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

অধিনায়ক আরও বলেন, ডিসেম্বরকে সামনে রেখে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সেক্টরের অধীন ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলো চিহ্নিত করে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে, যাতে পুশইন ও যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকানো যায়।

তিনি জানান, চলতি বছরের নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল ও আটটি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা। এসব ঘটনায় জড়িত ১৫৫ জন আসামিকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তের যেকোনো সন্দেহজনক গতিবিধির বিষয়ে বিজিবির নিকটস্থ ক্যাম্পে দ্রুত জানানোর জন্য জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ডিবির অভিযানের ৩৩৪ বস্তা জিরা হয়ে গেল ২৬০

ডিবির অভিযানের ৩৩৪ বস্তা জিরা হয়ে গেল ২৬০

জাতিসংঘে বাংলাদেশ মিশনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক

জাতিসংঘে বাংলাদেশ মিশনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক

সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখেন তিনি, অভিযোগ

সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখেন তিনি, অভিযোগ

আরও পড়ুন

ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবাকে পিটিয়ে হত্যা

ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবাকে পিটিয়ে হত্যা

কোলে থাকা শিশু বেঁচে গেলেও টমটমচাপায় প্রাণ গেল শিক্ষিকার

কোলে থাকা শিশু বেঁচে গেলেও টমটমচাপায় প্রাণ গেল শিক্ষিকার

সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ

বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম