Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখেন তিনি, অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখেন তিনি, অভিযোগ

সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Advertisement

সরকারি কর্মঘণ্টায় কর্মস্থলে অনুপস্থিত থেকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) পদে অতিরিক্ত দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আশরাফুল আমিন চৌধুরীর বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, প্রতি শনিবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি নাসিরনগর উপজেলা সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। সপ্তাহের অন্যান্য দিনেও দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন তিনি।

সরকারি নিয়ম অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তার সরকারি দায়িত্ব পালনের কথা। এ সময় বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার সুযোগ নেই।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে তার সরকারি চেম্বারে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে একই সময়ে নাসিরনগর উপজেলা সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে তাকে রোগী দেখতে দেখা যায়। সেখানে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় ভিডিও ধারণেও বাধা দেন চিকিৎসক আশরাফুল আমিন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২টার দিকে সরেজমিন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়েও তাকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, সেদিনও সরকারি কর্মঘণ্টার মধ্যে তিনি বেসরকারি চেম্বারে রোগী দেখছিলেন।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা কয়েকজন জানান, এখানে তিনজন চিকিৎসক থাকার কথা থাকলেও পদায়ন করা হয়েছে মাত্র একজনকে। কিন্তু প্রায়ই কেন্দ্রে এসে চিকিৎসককে পাওয়া যায় না। দূরদূরান্ত থেকে এসেও চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় অনেককে।

চিকিৎসা নিতে আসা মিজান মিয়া বলেন, সকাল ১১টার দিকে স্ত্রীকে চিকিৎসক দেখাতে এসে তিনি দেখেন, ডা. আশরাফুল আমিন চৌধুরীর কক্ষের দরজা বন্ধ। পরে হাসপাতালের একজন কর্মী জানান, চিকিৎসক মাঠপর্যায়ে কাজে গেছেন। এর আগেও কয়েক দিন চিকিৎসক না পেয়ে ফিরে যেতে হয়েছে তাকে।

কেন্দ্রের অফিস সহায়ক মো. এরশাদ বলেন, স্যার আজকে আসেননি। অন্য কোথাও হয়তো গিয়েছেন। তিনি সদর, বিজয়নগর ও আখাউড়ার দায়িত্বেও আছেন।

সরকারি কর্মঘণ্টায় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার বিষয়ে জানতে চাইলে ডা. আশরাফুল আমিন চৌধুরী বলেন, আমি অসুস্থ থাকায় আজকে ছুটিতে আছি। উপপরিচালক স্যারকে বলে মাঝেমধ্যে শনিবারে আমি একটু ছুটিতে থাকি। কেউ হয়তো শত্রুতা করে আপনাদের জানিয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে সরকারি কর্মঘণ্টায় বেসরকারি চেম্বারে রোগী দেখার সুযোগ নেই। আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অপরাধ করলে নিজ দলের নেতাকর্মীকেও ছাড় নয়: শরীফুল আলম

অপরাধ করলে নিজ দলের নেতাকর্মীকেও ছাড় নয়: শরীফুল আলম

এক ক্রেডিট কার্ড দিয়ে ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেফতার

এক ক্রেডিট কার্ড দিয়ে ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেফতার

এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, গায়েব ২২ মামলার নথি

এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, গায়েব ২২ মামলার নথি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা উত্তোলন, বিতরণ করেননি শিক্ষা কর্মকর্তা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা উত্তোলন, বিতরণ করেননি শিক্ষা কর্মকর্তা

ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

আরও পড়ুন

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী

রডের বদলে বাঁশ দিয়ে দুর্নীতি করলে যত গভীরে যেতে হয় যাব: হুইপ গউছ

রডের বদলে বাঁশ দিয়ে দুর্নীতি করলে যত গভীরে যেতে হয় যাব: হুইপ গউছ

কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার, মুক্তি চাইতে গিয়ে হামলায় আহত ২

কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার, মুক্তি চাইতে গিয়ে হামলায় আহত ২

১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়

১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম