রডের বদলে বাঁশ দিয়ে দুর্নীতি করলে যত গভীরে যেতে হয় যাব: হুইপ গউছ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিনি এসব কথা বলেন।
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেছেন, রডের বদলে বাঁশ, এমন ঘটনা যদি আমার এলাকায় ঘটে, তবে কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। যত গভীরে যেতে হয়, আমি তার জন্য যাব। কোনো দুর্নীতিবাজ বিএনপির কর্মী হতে পারেন না। কোনো দুর্নীতিবাজ আমার ডানে-বামে আশ্রয়-প্রশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
তিনি বলেন, সরকারের সব বিভাগকে আমাদের অনুরোধ, বর্তমান সরকার শহীদদের রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসেছে। কোনো শহীদের রক্তের সঙ্গে আমরা বেঈমানি করতে পারি না।
গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুইপ জি কে গউছ ।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
হুইপ বলেন, একবেলা ভাত খাওয়ার জন্য পাঁচ হাজার টাকার প্রয়োজন হয় না। যারা অন্যায় করেছেন, মানুষের ওপর জুলুম করেছেন, সম্পদ লুণ্ঠন করেছেন, তাদের অনেকেই বিভিন্ন জায়গায় মৃত্যুবরণ করছেন। কিন্তু তাদের জানাজা কোথায় হবে, দাফন-কাফন কোথায় হবে, তা নিয়ে পরিবার চিন্তিত। কারণ, তারা খুনের মামলার আসামি, দুর্নীতির মামলার আসামি।
আইডিইবির জেলা সভাপতি প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনসুর রশিদ কাজলের পরিচালনায় অনুষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীরা বক্তব্য দেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

-6af862364c360.jpg)