সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে সত্যতা নেই
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ করেছেন তিনি নিজেই। তবে পুলিশ বলছে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
শনিবার (১৩ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক থেকে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।
মাহদী হাসানের দাবি, রাতে পরিবারের সদস্যদের নিয়ে তারা ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় সাড়ে ১২টার দিকে তাদের ঘরের টিনের চালে দুটি ঢিলের মতো শব্দ শুনতে পান। এরপর জানালা খুলে আগুন দেখতে পান।
মাহদী হাসান বলেন, আমার ধারণা পেট্রলবোমা জাতীয় কোনো বস্তু ঘরের চালে নিক্ষেপ করা হয়েছে।
তবে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ নাকচ করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বলেন, রাত ১টার দিকে মাহদী হাসানের ফেসবুক লাইভের মাধ্যমে বিষয়টি আমার নজরে আসে। আমি সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। ফেসবুক লাইভে যে অভিযোগ- মাহদীর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ হয়েছে কিন্তু আমরা পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত বা উপাদান পাইনি।
তিনি জানান, মাহদী হাসানের বাসার পাশে তার চাচা আনোয়ার আলীর টিনসেট বাসা আছে। সেটিতে আনোয়ার আলী থকেন। এ টিনসেটের ভেতরে বৈদ্যুতিক মিটার বসানো আছে। এ থেকে তারা অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে থকেন। মিটারটি পোড়া পেয়েছি। এটি আংশিক পুড়ে গেছে। এটিতে আগুন ধরে গিয়েছিল।
তিনি বলেন, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তার চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে। কিন্তু পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগের কোনো আলামত আমরা সেখানে পাইনি।
