Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা আদায় ছাত্রদল নেতার

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা আদায় ছাত্রদল নেতার

বাবুল হোসেন

Advertisement

নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে পাঁচ ঘণ্টা আটকে রেখে ১২ লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ সময় তার কাছ থেকে তিন লাখ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল কাদের। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন আব্দুল কাদের।

এতে উপজেলার জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেনের (৩৫) নাম উল্লেখসহ আরও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযোগে তাদের সবাইকে জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের অনুসারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে সোঁতিজাল বসিয়ে মাছ ধরছিলেন বাবুল হোসেন। খবর পেয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে সোঁতিজাল উচ্ছেদ করে। একই সঙ্গে প্রায় তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। সেতুর পাশে সোঁতিজাল বসানো জমিটি তেবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল কাদেরের বলে জানা গেছে। তিনি জোনাইল পাগলা বাজারে ব্যবসা করেন।

অভিযোগকারী আব্দুল কাদেরের দাবি, সোঁতিজাল উচ্ছেদের ঘটনায় বাবুল হোসেন তাকে সন্দেহ করেন। উপজেলা প্রশাসনকে খবর দিয়ে অভিযান পরিচালনায় সহযোগিতা করার অভিযোগ তুলে তাকে আটক করা হয় এবং ক্ষতিপূরণের নামে ১২ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে তাকে বাড়ি থেকে লোক মারফত তিন লাখ টাকা এনে দিতে বাধ্য করা হয়। এ ছাড়া আরও এক লাখ টাকা দেওয়ার জন্যও তার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়।

আব্দুল কাদের অভিযোগ করে বলেন, জোনাইল পাগলা বাজার ও চামটা বিলে আমার জায়গা-জমি রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সারা দিন চামটা বিলে সোঁতিজাল উচ্ছেদ ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। ওই দিন দুপুরে বিল থেকে বাড়ি ফেরার পথে আফসার আলীর বাড়ির পাশের আমবাগান থেকে বাবুল হোসেন ও তার লোকজন আমাকে তুলে চামটা বিলে নিয়ে যান।

তিনি জানান, সেখানে বিএনপির নেতাকর্মীরা প্রশাসনকে তিনি খবর দিয়েছেন বলে অভিযোগ করেন। একপর্যায়ে তার কাছে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন তারা। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা মোবাইল কেড়ে নিয়ে তাকে মারধর করেন। পরে লোক মারফত বাড়ি থেকে তিন লাখ টাকা এনে তাদের দেন তিনি। আরও এক লাখ টাকা দেওয়ার জন্যও তার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়। ওই সময় বাবুল হোসেন ও আফসার আলীসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। আফসার আলী তার হাত থেকে টাকা নিয়েছেন। এ বিষয়ে মুখ খুললে কিংবা থানায় অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাকে।

তবে আফসার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। কোথায় কী ঘটেছে, তা-ও তার জানা নেই।

অভিযুক্ত ছাত্রদল নেতা বাবুল হোসেন বলেন, প্রশাসনকে খবর দেওয়ার বিষয়ে তাকে সন্দেহ করা হয়েছিল। কিন্তু তিনি জড়িত না থাকায় আত্মীয়স্বজন এসে তাকে নিয়ে গেছেন। মারধর বা কোনো টাকা-পয়সা লেনদেনের অভিযোগ সঠিক নয়।

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ঘটনাটি বিব্রতকর। এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেউ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেউ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে

ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

ছাত্রদল নেতাকে অব্যাহতি

ছাত্রদল নেতাকে অব্যাহতি

সারের জন্য কৃষকদের আর লাইনে দাঁড়াতে হবে না: হুইপ দুলু

সারের জন্য কৃষকদের আর লাইনে দাঁড়াতে হবে না: হুইপ দুলু

এমপি আজিজের সমাবেশস্থলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

এমপি আজিজের সমাবেশস্থলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

আরও পড়ুন

ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা আদায় ছাত্রদল নেতার

ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা আদায় ছাত্রদল নেতার

সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে সত্যতা নেই

সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে সত্যতা নেই

আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম