Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রদল নেতাকে অব্যাহতি

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

ছাত্রদল নেতাকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

Advertisement

সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবুকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। 

একই সঙ্গে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন আহমেদকে অব্যাহতিসহ আরও কয়েকজন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভার পৌর ছাত্রদল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সাংগঠনিক কাজে অবহেলার কারণে আরমান হোসেন বাবুকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা ও কার্যক্রম গতিশীল করতে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ আরও কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংগঠনের কার্যক্রমে অংশ না নেওয়া দায়িত্বশীলদের সংগঠনমুখী করা এবং সার্বিক কার্যক্রমে গতি আনার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সাময়িক ব্যবস্থা উল্লেখ করা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

সাভারে এক রাতে অন্তত তিনটি ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

সাভারে এক রাতে অন্তত তিনটি ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

৮০ শতাংশ পোশাক শ্রমিকদের কাজে যোগদান

৮০ শতাংশ পোশাক শ্রমিকদের কাজে যোগদান

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

আরও পড়ুন

ছাত্রদল নেতাকে অব্যাহতি

ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

বেপরোয়া গতিতে চলছিল বাস, উলটে প্রাণ গেল ৩ জনের

বেপরোয়া গতিতে চলছিল বাস, উলটে প্রাণ গেল ৩ জনের

ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম