Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের কাউতলী এলাকায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সন্নিকটে মিছিলটি বের করা হয়।

এ ঘটনায় মিছিল থেকে মো. রাজীব মিয়া নামে এক যুবলীগ সদস্যকে আটক করেছে পুলিশ।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কার্যক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রার্থী মিকাইল হোসেন হিমেলের নেতৃত্বে একটি মিছিল কাউতলী এলাকা থেকে বের হয়। মিছিল চলাকালে পুলিশের একটি গাড়ি সেখানে পৌঁছলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান এবং পুলিশ একজনকে আটক করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, সকালে মিছিল হওয়ার খবর পেয়ে ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় মিছিল থেকে নবীনগর উপজেলা যুবলীগের সদস্য মো. রাজীব মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির কার্যালয় ভাঙচুর

ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির কার্যালয় ভাঙচুর

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

কসবায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে জামায়াতের ‘কৃষক সমাবেশ’

কসবায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে জামায়াতের ‘কৃষক সমাবেশ’

ইউপি নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

ইউপি নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসি বদলি

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসি বদলি

আরও পড়ুন

ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি, ৪৯ দিন পর মৃত্যু

ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি, ৪৯ দিন পর মৃত্যু

পদ্মা সেতু টোলপ্লাজায় ককটেল বিস্ফোরণ-ভাঙচুর, ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেফতার ৪

পদ্মা সেতু টোলপ্লাজায় ককটেল বিস্ফোরণ-ভাঙচুর, ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেফতার ৪

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেউ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেউ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম