Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইউপি নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

Icon

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

ইউপি নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান উজ্জ্বল মিয়া। ছবি: যুগান্তর

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. উজ্জ্বল মিয়া তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন। 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি সম্পাদনা করে তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। তবে তার রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক দায়িত্ব নিয়ে পাওয়া কয়েকটি নথিতে ভিন্ন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুটি ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরেন উজ্জ্বল মিয়া। 

এ সময় তিনি দাবি করেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি দীর্ঘদিন কুটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

সংবাদ সম্মেলনে উজ্জ্বল মিয়া জানান, আসন্ন কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল তাকে নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশে বিভিন্ন মিথ্যা তথ্য ও এআই দিয়ে সম্পাদিত ছবি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। এসব ছবি ও প্রচারণার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

তবে যুগান্তরের অনুসন্ধানে পাওয়া একটি মামলার নথিতে দেখা যায়, ২০২৪ সালের ১৭ নভেম্বর কসবা থানায় দায়ের করা একটি মামলায় সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে ১নং এবং মো. উজ্জ্বল মিয়াকে ৩১নং আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটির বাদী বর্তমান ছাত্রদল সভাপতি সিরাজুল হক ইমু।

এ ছাড়া ২০১৯ সালের একটি নথিতে দেখা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে কুটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিলেন উজ্জ্বল মিয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসি বদলি

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসি বদলি

তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

একসঙ্গে ছাত্রদলের ১৯ কমিটি বিলুপ্ত

একসঙ্গে ছাত্রদলের ১৯ কমিটি বিলুপ্ত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, এমপির আশ্বাসে আলটিমেটাম দিয়ে প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, এমপির আশ্বাসে আলটিমেটাম দিয়ে প্রত্যাহার

৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি

৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি

আরও পড়ুন

ইউপি নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

ইউপি নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

কক্সবাজারে দুপক্ষের গোলাগুলি, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪

কক্সবাজারে দুপক্ষের গোলাগুলি, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম