Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবাকে পিটিয়ে হত্যা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবাকে পিটিয়ে হত্যা

Advertisement

চট্টগ্রামে ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রহিম উল্লাহ (৬৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে তার ছেলে মো. রামিনকে (২১) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) এসআরবি-৭-এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত রহিম উল্লাহর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় ১৪ নম্বর ঘাট এলাকার আক্কাসের মার্কেটের সামনে ভ্যানগাড়িতে কাপড়চোপড়সহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ঘটনার পর থেকে রামিনকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি সূত্র জানায়, রহিম উল্লাহর কাছ থেকে মালামাল নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করতেন তার ছেলে রামিন। তবে বিক্রির টাকা ঠিকমতো বাবাকে না দিয়ে অপ্রয়োজনে খরচ করতেন তিনি। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দিলে রামিন বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

এর তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে আবারও তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রামিন তার বাবার মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুসি মারেন। এতে গুরুতর আহত হয়ে রহিম উল্লাহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গত ১১ নভেম্বর পতেঙ্গা মডেল থানায় রামিনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে আগুনে পুড়ল জেলেদের ৩০ ঝুপড়ি ঘর

চট্টগ্রামে আগুনে পুড়ল জেলেদের ৩০ ঝুপড়ি ঘর

‘তুই আমার বাপ, আর মারিস না’, আকুতির পরও ছুরিকাঘাত

‘তুই আমার বাপ, আর মারিস না’, আকুতির পরও ছুরিকাঘাত

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,০৪৫

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,০৪৫

‘তুই আমার বাপ, আর মারিস না’—আকুতির পরও যুবককে ছুরিকাঘাত

‘তুই আমার বাপ, আর মারিস না’—আকুতির পরও যুবককে ছুরিকাঘাত

আদালত চত্বরে যা বললেন এসপি জাহাংগীরের স্ত্রী

আদালত চত্বরে যা বললেন এসপি জাহাংগীরের স্ত্রী

এসপি জাহাংগীরের গ্রেফতার প্রসঙ্গে যা বললেন সিএমপি কমিশনার

এসপি জাহাংগীরের গ্রেফতার প্রসঙ্গে যা বললেন সিএমপি কমিশনার

আরও পড়ুন

ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবাকে পিটিয়ে হত্যা

ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবাকে পিটিয়ে হত্যা

কোলে থাকা শিশু বেঁচে গেলেও টমটমচাপায় প্রাণ গেল শিক্ষিকার

কোলে থাকা শিশু বেঁচে গেলেও টমটমচাপায় প্রাণ গেল শিক্ষিকার

সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ

বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম