চট্টগ্রামে আগুনে পুড়ল জেলেদের ৩০ ঝুপড়ি ঘর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে জেলে থাকার ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নগরীর দক্ষিণ কাট্টলী রাসমণি ঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘণ্টা পর বিকালে পৌনে ৩টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় তারা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ফায়ারকর্মীদের তৎপরতায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তীতে সময়ে সম্পূর্ণ নেভাতে সক্ষম হয় তারা।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে জেলেদের থাকার ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানা যাবে।

-6afad4e12e1ba.jpg)