Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম

দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

ফাইল ছবি

Advertisement

গাজীপুরে জামালপুর কমিউটার-৫১ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রোববার (১৫ নভেম্বর) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

পরে বলাকা এক্সপ্রেসের ইঞ্জিনের সহায়তায় বিকল ট্রেনটি সরিয়ে নেওয়া হলে রেল চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনমাস্টার মাহমুদুল হাসান জানান, রোববার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়ানগঞ্জ বাজারগামী জামালপুর কমিউটার-৫১ ট্রেনটি ছেড়ে যায়। জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছার পর হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি রেললাইনের উপর আটকে পড়লে ওই পথে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, এ সময় জারিয়া-ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটিও ওই এলাকায় আটকা পড়ে। পরে বলাকা এক্সপ্রেসের ইঞ্জিন খুলে এনে বিকল জামালপুর কমিউটার-৫১ ট্রেনটিকে সরিয়ে রেললাইন সচল করা হয়। এরপর বলাকা এক্সপ্রেস তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।

ইঞ্জিন বিকলের কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীদের সাময়িক দুর্ভোগে পড়তে হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

শ্রমিক সেজে সড়ক অবরোধ, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

শ্রমিক সেজে সড়ক অবরোধ, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: ডা. বাচ্চু

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: ডা. বাচ্চু

‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’

‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আরও পড়ুন

বিয়ের অনুষ্ঠানে এসে গ্রেফতার হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা

বিয়ের অনুষ্ঠানে এসে গ্রেফতার হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা

দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

সিলেটে আটক অবৈধ যানবাহন ছাড়তে এসএমপির ৫ শর্ত

সিলেটে আটক অবৈধ যানবাহন ছাড়তে এসএমপির ৫ শর্ত

ওসির গাড়িতে আগুন, বেনজীরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার

ওসির গাড়িতে আগুন, বেনজীরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম