Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের অনুষ্ঠানে এসে গ্রেফতার হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

বিয়ের অনুষ্ঠানে এসে গ্রেফতার হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা

হামজা খান

Advertisement

মানিকগঞ্জে যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খানকে গ্রেফতার করেছে স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-৪ (সিপিসি-৩)। আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে গ্রেফতার হয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ পৌর ভবনের সামনে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হামজা খান মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া নগরভবন রোড এলাকার মৃত মালেক খানের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটে। একই দিন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা হয়। এ দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন হামজা খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সক্রিয় দেখা যাচ্ছিল। রোববার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে নিজ বাসায় অবস্থান করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআরবি সদস্যরা তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা খানকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি

তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর নামে মামলা

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর নামে মামলা

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ল শিশুদের মাথায়

শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ল শিশুদের মাথায়

ভোটের মাঠে ইতিহাস, রাজপথেও ব্যতিক্রমী খাদ্যমন্ত্রী রিতা

ভোটের মাঠে ইতিহাস, রাজপথেও ব্যতিক্রমী খাদ্যমন্ত্রী রিতা

আরও পড়ুন

বিয়ের অনুষ্ঠানে এসে গ্রেফতার হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা

বিয়ের অনুষ্ঠানে এসে গ্রেফতার হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা

দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

সিলেটে আটক অবৈধ যানবাহন ছাড়তে এসএমপির ৫ শর্ত

সিলেটে আটক অবৈধ যানবাহন ছাড়তে এসএমপির ৫ শর্ত

ওসির গাড়িতে আগুন, বেনজীরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার

ওসির গাড়িতে আগুন, বেনজীরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম