Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

ফেসবুক পোস্টে মারুফ কামাল

চটজলদি নয়া পাসপোর্ট দিয়ে দাও, ‘ধাড়ি পাখি’টা খাঁচায় ঢুকুক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

চটজলদি নয়া পাসপোর্ট দিয়ে দাও, ‘ধাড়ি পাখি’টা খাঁচায় ঢুকুক

শেখ হাসিনা। প্রতীকী ছবি

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।  আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। 

সোমবার নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “চটজলদি নয়া পাসপোর্ট ও এনআইডি দিয়ে দাও। ‘ধাড়ি পাখি’টা খাঁচায় ঢুকুক। নিজে থেকেই চাইছে যখন।’’

রয়টার্স জানিয়েছে, হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

ওই চিঠিটি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। তার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। তার প্রত্যাবর্তনের উদ্যোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছে গণমাধ্যমটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি

চিফ প্রসিকিউটর হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা

রয়টার্সের প্রতিবেদন নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

শেখ হাসিনা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তাসহ সব খবর

শেখ হাসিনা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তাসহ সব খবর

আরও পড়ুন

ফেসবুক পোস্টে মারুফ কামাল চটজলদি নয়া পাসপোর্ট দিয়ে দাও, ‘ধাড়ি পাখি’টা খাঁচায় ঢুকুক

চটজলদি নয়া পাসপোর্ট দিয়ে দাও, ‘ধাড়ি পাখি’টা খাঁচায় ঢুকুক

সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী

সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী

সেই ছবি পোস্ট নিয়ে আলোচনা, ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড

সেই ছবি পোস্ট নিয়ে আলোচনা, ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড

পরীমনি ইস্যুতে রাশেদের পোস্ট, সাংবাদিক রাজুর পাশে থাকার বার্তা

পরীমনি ইস্যুতে রাশেদের পোস্ট, সাংবাদিক রাজুর পাশে থাকার বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম