Logo
Logo
×

Advertisement

সাহিত্য

বাকশিল্পাঙ্গনের নতুন সভাপতি হাসিব বিল্লাহ, সাধারণ সম্পাদক নূৎফা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:২৬ এএম

বাকশিল্পাঙ্গনের নতুন সভাপতি হাসিব বিল্লাহ, সাধারণ সম্পাদক নূৎফা

Advertisement

আবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গনের নতুন পর্ষদ গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদে গঠিত এ পর্ষদে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন নূৎফা বিনতে রব্বানী।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বাকশিল্পাঙ্গনের দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট এ নতুন পর্ষদ গঠন করা হয়। 

কমিটিতে নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার মাহমুদ জুয়েল, সংগঠন সম্পাদক আয়াত আলী, সম্পাদক শিল্প ও শিক্ষা অনুষ্ঠান জোবায়ের ইকবাল টোটেম, কোষাধ্যক্ষ জেবুন নাহার রুমা ও দপ্তর সম্পাদক রেবেকা সুলতানা লিজা। এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ আজহারুল হক, সুবিদিতা চন্দ সোনালী, ডলি দাস ও বনি আমিন তাকি।

এর আগে সকাল থেকেই বাকশিল্পাঙ্গনের দ্বিবার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে সদস্যদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সংস্কৃতি বিকাশ কেন্দ্র। সকাল সাড়ে ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিক কার্যক্রম। 

এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন, কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন, আলোচনা, নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নতুন পর্ষদ গঠনের মধ্য দিয়ে এগিয়ে যায় সভার কার্যক্রম।

আনুষ্ঠানিকতা শেষে সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। অনুষ্ঠানে দিনভর আবৃত্তি, গান আর প্রাণবন্ত আড্ডায় কখন যে দুপুর গড়িয়ে বিকাল হয়েছে, তা যেন টেরই পাননি কেউ। গল্প-আড্ডার রেশ কাটছিল না কিছুতেই। তাই সহজে ঘরে ফেরার তাড়া ছিল না কারও।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাকশিল্পাঙ্গনের নতুন সভাপতি হাসিব বিল্লাহ, সাধারণ সম্পাদক নূৎফা

বাকশিল্পাঙ্গনের নতুন সভাপতি হাসিব বিল্লাহ, সাধারণ সম্পাদক নূৎফা

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার যৌথ সাংস্কৃতিক পরিবেশনা ১২ ডিসেম্বর

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার যৌথ সাংস্কৃতিক পরিবেশনা ১২ ডিসেম্বর

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী পিজির ১১৭ নম্বর কেবিন

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী পিজির ১১৭ নম্বর কেবিন

আবদুল হাই শিকদার বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম