Logo
Logo
×

Advertisement

জাতীয়

আবদুল হাই শিকদার

বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।

Advertisement

নজরুলবর্ষ উপলক্ষে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে দৈনিক যুগান্তর।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় দৈনিক যুগান্তর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

বৈঠকের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেন, নজরুলের সঙ্গে বাঙালির সম্পর্ক জাতিসত্তার। দুধের সঙ্গে সাদা রঙের যেমন অবিচ্ছেদ্য সম্পর্ক, নজরুলের সঙ্গে বাঙালির সম্পর্কও ঠিক তেমন। বাংলাদেশ নামের রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নিহিত রয়েছে নজরুলের কাব্যশক্তিতে। সেই শক্তি যদি আমরা আত্মস্থ করতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা অরক্ষিত থেকে যাবে। আর আমরা জানি, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নানা কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে পেছনে রাখা হয়েছে। এ বছর নজরুলকে ঘিরে বড় পরিসরে বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। জাতীয় কবির ইতিহাস, সাহিত্য ও কাব্য যথাযথভাবে সংরক্ষণ এবং জাতীয় পর্যায়ের সব সাংস্কৃতিক কার্যক্রমে তাকে যথাযথ গুরুত্ব দিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।   

দেশের ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার ঘাটতির কারণ তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি যথাযথভাবে লালন করা হচ্ছে না। এর মূল কারণ ইচ্ছাশক্তির অভাব। মানুষকে নজরুলের ইতিহাস ও জ্ঞানচর্চা থেকে দূরে রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতাও দেওয়া হয়নি। ফলে নজরুলের ইতিহাস, সাহিত্য ও কাব্য যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হয়নি।

দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অবক্ষয়ের প্রসঙ্গ টেনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, চীনের অপেরায় গেলে পরিবার নিয়ে অনুষ্ঠান উপভোগ করা যায়। কিন্তু আমাদের যাত্রাপালার আগের সেই ঐতিহ্য ও জৌলুশ এখন আর নেই। সেটি নষ্ট করা হয়েছে।

আগামী ডিসেম্বরে জাতীয়ভাবে সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনার কথাও জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আসছে ডিসেম্বরে আমরা জাতীয়ভাবে সাংস্কৃতিক উৎসব পালন করব। সেখানে ফোক, ক্লাসিকসহ সব ধরনের বিষয় তুলে ধরা হবে। খুবই বড় পরিসরে সারা দেশে এ আয়োজন ছড়িয়ে দিতে চাই। স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি পর্যায়ে এ আয়োজন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।’

লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, নজরুল ইনস্টিটিউটকে এমন অবস্থায় ও পরিবেশে রাখা হয়েছে, যেখানে কেউ যেতে চান না। নজরুলের ইতিহাস বহির্বিশ্বে তুলে ধরতে তার গ্রন্থগুলোর উন্নতমানের অনুবাদ প্রয়োজন। পাশাপাশি স্কুল-কলেজের পাঠ্যক্রমে নজরুলকে অন্তর্ভুক্ত করে তার ইতিহাস ও সাহিত্য সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। সংস্কৃতি, সিনেমা ও নাটকে নজরুলের জীবন ও কর্ম তুলে ধরতে পারলে প্রজন্ম থেকে প্রজন্মে তিনি বেঁচে থাকবেন। বেঁচে থাকবে তার সাহিত্যকর্ম। এর মাধ্যমে জাতি হিসেবেও আমরা সাহিত্যমনস্ক হয়ে উঠতে পারব।

চিন্তক ও বিশ্লেষক রেজাউল করিম রনি বলেন, আমাদের সব সময় কলকাতার উপনিবেশিক প্রভাবের মধ্যে রাখা হয়েছিল। নজরুলের ইতিহাস, কাব্য ও সাহিত্য থেকে দূরে রেখে রবীন্দ্রচর্চায় ব্যস্ত রাখা হয়েছে। বাঙালি জাতীয়তাবাদের কাঠামোতে নজরুল সব সময়ই প্রাসঙ্গিক। বিদ্রোহ ও বিপ্লবের পাশাপাশি চব্বিশের আন্দোলনেও তিনি অনুপ্রেরণা হিসেবে ছিলেন। নজরুলকে যথাযথভাবে মূল্যায়ন করতে হলে নজরুল ইনস্টিটিউটকে শক্তিশালী করতে হবে। প্রতিষ্ঠানটিকে তার কাব্য ও সাহিত্যকর্ম যথাযথভাবে সংরক্ষণের দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় এ ক্ষেত্রে প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গবেষক মাওলা প্রিন্স, জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারী, গীতিকবি লতিফুল ইসলাম শিবলী, দৈনিক যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবেদীন, গবেষক আনোয়ারুল হক, নজরুল সংগীতশিল্পী আনোয়ারুল হক, ড. রেজাউল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কবি নজরুলের সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনা এবং বাঙালি মুসলিম জাতীয়তাবাদ

কবি নজরুলের সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনা এবং বাঙালি মুসলিম জাতীয়তাবাদ

জাতীয় ঐক্যই সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান ভিত্তি

আবদুল হাই শিকদার জাতীয় ঐক্যই সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান ভিত্তি

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

‎‘সাম্যবাদী’ কবিতার শত বছরেও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে

‎‘সাম্যবাদী’ কবিতার শত বছরেও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে

বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন যুগান্তর সম্পাদক

বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন যুগান্তর সম্পাদক

রাওয়ার তিন দিনব্যাপী বইমেলা শুরু

রাওয়ার তিন দিনব্যাপী বইমেলা শুরু

আরও পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনায় যা আছে

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনায় যা আছে

আনন্দময় শিক্ষায় নতুন দিগন্ত: প্রাথমিক স্তরে আসছে শিক্ষামূলক খেলা

আনন্দময় শিক্ষায় নতুন দিগন্ত: প্রাথমিক স্তরে আসছে শিক্ষামূলক খেলা

স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম