Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাওয়ার তিন দিনব্যাপী বইমেলা শুরু

Advertisement

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পিএম

রাওয়ার তিন দিনব্যাপী বইমেলা শুরু

Advertisement

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত তিন দিনব্যাপী ১২তম রাওয়া বইমেলা-২০২৬ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে রাওয়া প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক, কবি ও প্রাবন্ধিক আবদুল হাই শিকদার। এবারের বইমেলার প্রতিপাদ্য—‘বইয়ের সঙ্গে বন্ধুত্ব করি- জ্ঞানচর্চার সংস্কৃতি গড়ি।’

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাওয়ার মেম্বার লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশন লেফট্যানেন্ট কর্নেল নুরুজ্জামান, জি (অব.)। এরপর বক্তব্য দেন রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল হক, পিএসসি (অব.)।

অনুষ্ঠানে বক্তব্য দেন এশিয়ান এইজ-এর সম্পাদক মাহফুজুল হাসিব চৌধুরী। এ ছাড়া আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আয়শা হোসেন ও শিক্ষক রূপরেখা ইয়াসমিন এবং রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন ও শিক্ষক ফেরদৌসী বেগম বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল হাই শিকদার বই পড়ার মাধ্যমে জ্ঞানচর্চা ও মননশীল সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি রাওয়ার ১৭ লেখকের ২১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। পাশাপাশি মেলার স্পন্সর পার্টনারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাওয়া চেয়ারম্যান প্রধান অতিথিকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

তিন দিনের এ বইমেলায় অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা লেখকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় মোট ৫৫টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

রাওয়া জানায়, লেখক, প্রকাশক, পাঠক ও বইপ্রেমীদের মধ্যে মেলবন্ধন তৈরি এবং রাওয়ার লেখক, তাদের পরিবার ও সন্তানদের লেখা বই পাঠকদের কাছে পরিচিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

মেলায় প্রতিদিন বিকাল ৩টায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বইভিত্তিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মাগরিবের পর থাকবে অনুপ্রেরণামূলক মোটিভেশনাল লেকচার এবং লেখক ও প্রকাশকদের বই পরিচিতি পর্ব।

আগামী ১০ অক্টোবর মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

মানারাত বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

জুলাইয়ের শক্তি বিভক্ত হয়ে গেলে ভারত আসল কার্ড খেলবে: আবদুল হাই শিকদার

জুলাইয়ের শক্তি বিভক্ত হয়ে গেলে ভারত আসল কার্ড খেলবে: আবদুল হাই শিকদার

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশের সেই সম্পর্ক

আবদুল হাই শিকদার দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশের সেই সম্পর্ক

বাংলাদেশের ইতিহাসে জিয়ার সমকক্ষ কোনো রাষ্ট্রনায়ক আসেননি: আবদুল হাই শিকদার

বাংলাদেশের ইতিহাসে জিয়ার সমকক্ষ কোনো রাষ্ট্রনায়ক আসেননি: আবদুল হাই শিকদার

নজরুল পদক পেলেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

নজরুল পদক পেলেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

আরও পড়ুন

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: মীর শাহে আলম

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: মীর শাহে আলম

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম