Logo
Logo
×

Advertisement

জাতীয়

তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

Icon

বাসস

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

Advertisement

উপজেলা ও জেলা পর্যায়ে গঠিত দুটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

তিনি বলেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতেই মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দু’টি কমিটি গঠন করা হয়েছে। 

উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হয়। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা কমিটিকে নির্ধারিত নীতিমালা শতভাগ অনুসরণ করে প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছিল। উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে আবেদনগুলো যাচাই-বাছাই করা হয়। পরে উপজেলা পর্যায়ের সুপারিশ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়।

জেলা পর্যায়ের যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। এ কমিটি উপজেলা থেকে পাঠানো প্রস্তাবগুলো পুনরায় যাচাই-বাছাই করে। পরে যোগ্যতার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দক্রমে তিনজনের নাম সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওই সুপারিশে কমিটির সব সদস্যের স্বাক্ষর ছিল। মন্ত্রণালয় তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে।

তিনি বলেন, সার ডিলার নিয়োগের প্রস্তাব কোনো একজন ব্যক্তির স্বাক্ষরে আসেনি; বরং সংশ্লিষ্ট কমিটির সব সদস্যের সম্মতিতে স্বাক্ষরিত সুপারিশের ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৫০ হাজার খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার: মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৫০ হাজার খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার: মন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হচ্ছে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া

কৃষিমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হচ্ছে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী

আরও পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনায় যা আছে

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনায় যা আছে

আনন্দময় শিক্ষায় নতুন দিগন্ত: প্রাথমিক স্তরে আসছে শিক্ষামূলক খেলা

আনন্দময় শিক্ষায় নতুন দিগন্ত: প্রাথমিক স্তরে আসছে শিক্ষামূলক খেলা

স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম