Logo
Logo
×

Advertisement

জাতীয়

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনায় যা আছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনায় যা আছে

Advertisement

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আরও দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত নিয়মে নম্বরপ্লেট লাগানোর সুযোগ পাবেন মোটরসাইকেলের মালিকরা। এর আগে এ কাজের শেষ সময় ছিল ১৫ নভেম্বর।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও শর্ত মেনে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের মাপ হবে আলাদা। স্কুটারের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ধরনের প্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

নম্বরপ্লেট তৈরির উপকরণ ও রঙের বিষয়েও নির্দেশনা দিয়েছে সংস্থাটি। প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। এতে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধনের সুযোগ রাখা হয়নি।

এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। নম্বর লেখার নির্ধারিত ধরন হবে—ঢাকা মেট্রো-ল-০০-০০০০।

বিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের মালিকদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত নিয়ম ও মাপ অনুসরণ করে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের আহ্বান জানিয়েছে বিআরটিএ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোটরসাইকেলের নম্বরপ্লেট লাগাতে মানতে হবে ৫ শর্ত

মোটরসাইকেলের নম্বরপ্লেট লাগাতে মানতে হবে ৫ শর্ত

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

শ্রমিক সমাবেশ, রাজধানীতে মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা

শ্রমিক সমাবেশ, রাজধানীতে মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

মোটরসাইকেলসহ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

মোটরসাইকেলসহ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

আরও পড়ুন

জাতীয় নিরাপত্তায় সমন্বিত কৌশল ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

জাতীয় নিরাপত্তায় সমন্বিত কৌশল ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনায় যা আছে

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনায় যা আছে

আনন্দময় শিক্ষায় নতুন দিগন্ত: প্রাথমিক স্তরে আসছে শিক্ষামূলক খেলা

আনন্দময় শিক্ষায় নতুন দিগন্ত: প্রাথমিক স্তরে আসছে শিক্ষামূলক খেলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম