Logo
Logo
×

Advertisement

রাজধানী

শ্রমিক সমাবেশ, রাজধানীতে মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

শ্রমিক সমাবেশ, রাজধানীতে মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা

ছবি: সংগৃহীত

Advertisement

বিআরটিএ'র মাধ্যমে লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এই সমাবেশের ঘিরে নগরীর বিভিন্ন সড়কে মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় খুব কম ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। কোথাও কোথাও অটোচালকদের জড়ো হয়ে অন্য রিকশাকে চলাচলে বাধা দিতে দেখা গেছে।

মোহাম্মদপুরের যাত্রী মামুন জানান, বেড়িবাঁধ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা কোনো অটো চলতে দিচ্ছেন না। যারাই যাত্রী নিচ্ছেন, সবাইকে নামিয়ে দিচ্ছে, অটোর তার ছিঁড়ে ফেলছেন।

আরেক কর্মী জানান, শ্যামলীর রিং রোডে তেমন কোনো ব্যাটারিচালিত অটোরিকশা চলছে না।

এদিকে সকাল থেকে বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা না চলায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। 

১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় শ্রমিক সমাবেশের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একটি সংগঠন।

সংগঠনটির একটি লিফটে লেখা রয়েছে, রাস্তা আছে যেখানে অটোরিকশা চলবে সেখানে'। পাশাপাশি বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান এবং ড্রাইভিং লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

লিফলেটে আরও বলা হয়, পরিশোধিত বিদ্যুৎ বিলের মিটার সংযোগ বিচ্ছিন্ন করা চলবে না। রেকার ডাম্পিংয়ের নামে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে।

এই সমাবেশ শেষে অটো চালকরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাবেন বলেও লিফলেটে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

মোটরসাইকেলসহ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

মোটরসাইকেলসহ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ

আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ

ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্সের আবেদন, জেনে নিন পুরো প্রক্রিয়া

ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্সের আবেদন, জেনে নিন পুরো প্রক্রিয়া

রাজধানীতে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা, নীতিমালা প্রকাশ

রাজধানীতে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা, নীতিমালা প্রকাশ

আরও পড়ুন

রাজধানীর বিভিন্ন স্থানে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন স্থানে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

শ্রমিক সমাবেশ, রাজধানীতে মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা

শ্রমিক সমাবেশ, রাজধানীতে মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম