জাতীয় নিরাপত্তায় সমন্বিত কৌশল ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার
বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘জাতীয় নিরাপত্তা’ বিষয়ক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সমসাময়িক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে সুস্পষ্ট ধারণা, কৌশলগত প্রস্তুতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
বুধবার (১১ নভেম্বর) মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘জাতীয় নিরাপত্তা’ বিষয়ক এক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন। পরে তিনি কোর্স সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন।
এ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, অনুষদ সদস্য এবং এনডিসি ও এএফডব্লিউসি ২০২৬ কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

