Logo
Logo
×

Advertisement

সাহিত্য

‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য

Icon

‎সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য

রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র আয়োজিত ‘ভাটিবাংলার লোকসংগীত উৎসব’। ছবি: যুগান্তর

Advertisement

‎হাছন রাজা, রাধারমণ, উকিল মুন্সী থেকে শাহ আবদুল করিম—ভাটিবাংলার কিংবদন্তি লোকসাধকদের গানে মুখর হয়ে উঠেছিল রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তন। এসময় লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি উৎসবের মঞ্চ থেকে দ্রুত রাধারমণ কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়েছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।

সোমবার সন্ধ্যায় রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র আয়োজিত ‘ভাটিবাংলার লোকসংগীত উৎসব’-এ দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উৎসবের উদ্বোধন করেন বাউলশিল্পী মো. হারুন মিয়া। এ সময় তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

‎সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে হারুন মিয়া বলেন, ‘আমি সুনামগঞ্জের অজপাড়াগাঁয়ে জন্মেছি। এই অনুষ্ঠানে আমাকে সম্মাননা প্রদান করায় আমি কৃতজ্ঞতা জানাই। সকলের কাছে ভক্তি-শ্রদ্ধা জানাই।’

‎উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘বাতাস ছাড়া যেমন মানুষ বাঁচবে না, বাউলসংগীত ছাড়া মানবতা বাঁচবে না। বাউলসংগীত মানুষকে বাঁচতে শেখায়। সংগীত ছাড়া, সুর ছাড়া সভ্যতা থাকবে না। আর সভ্যতা না থাকলে স্বাধীনতাও থাকবে না।’

‎নিজের ভাটি অঞ্চলের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি ভাটি অঞ্চলের মানুষ, হাওরের মানুষ। ১৯৫৬ সাল থেকে গান শুনি। প্রথম দিকে তিনজন গুণী শিল্পীর গান শুনতাম, তারা হলেন- উকিল মুন্সী, হাছন রাজা আর রাধারমণ।’

‎সংগীতজ্ঞ শেখ সাদী খান বলেন, ‘দিনে দিনে সংস্কৃতিচর্চার যে অবক্ষয় হচ্ছে, তা আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে। সংস্কৃতিচর্চা দিয়েই সমাজ এগিয়ে যায়। সুর দিয়ে অসুরকে দমন করা যায়। যাদের মনুষ্যত্ব আছে, বিবেক আছে, তারা সুর ভালোবাসেন। রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র সুরের সাধনা করছে। তাদেরকে সাধুবাদ জানাই।’

‎উৎসবের আলোচনা ও পরিবেশনায় ভাটিবাংলার লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি রাধারমণ কমপ্লেক্স নির্মাণের দাবি জানানো হয়। রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র দীর্ঘদিন ধরে এ কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়ে আসছে।

‎উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ভাটিবাংলার লোকসংগীত সাধকদের গান। সৈয়দ শাহনূর, রাধারমণ, হাছন রাজা, জালাল খাঁ, উকিল মুন্সী, দীন শরৎ, মনমোহন দত্ত, শাহ আবদুল করিম ও দুরবীন শাহর গান পরিবেশন করেন শিল্পীরা। তাদের গানের সুর ও কথায় মিলনায়তনে তৈরি হয় ভাটিবাংলার লোকসংগীতের আবহ।

‎উৎসবে অংশ নিতে সুনামগঞ্জ থেকে আসেন রনেশ ঠাকুর, বাউল সিরাজউদ্দিনসহ নয়জন শিল্পী। নেত্রকোনা থেকে অংশ নেন পাঁচজন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সাগর দেওয়ানসহ তিনজন শিল্পী।

‎রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের অর্থ সম্পাদক রজত দত্ত সূচনা বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। সভাপতিত্ব করেন শিল্পী আকরামুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম ও নায়লা তারাননুম কাকলি। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আবুল খায়ের।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য

‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য

ক্ষুধার দেশে রাষ্ট্র তুমি কার?

ক্ষুধার দেশে রাষ্ট্র তুমি কার?

সৃজন পাঠচক্রে ‘সংখ্যায় বিভক্ত জীবন’ বিপ্লবের তাৎপর্য

সৃজন পাঠচক্রে ‘সংখ্যায় বিভক্ত জীবন’ বিপ্লবের তাৎপর্য

মধ্যবিত্তের জিম্মি জীবন

মধ্যবিত্তের জিম্মি জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম