সৃজন পাঠচক্রে ‘সংখ্যায় বিভক্ত জীবন’ বিপ্লবের তাৎপর্য
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সম্প্রতি বাংলা একাডেমিতে আয়োজিত সৃজন পাঠচক্রে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য কবি লেখক ও সাহিত্যপ্রেমীগণ। আয়োজনটি ২টি পর্বে বিভক্ত ছিলো।
প্রথম পর্বে মোহাম্মদ জামিল আক্তার রচিত ও কবি হাইকেল হাশমী অনূদিত ‘সংখ্যায় বিভক্ত জীবন’ গল্পগ্রন্থের পাঠ-পর্যালোচনা, দ্বিতীয় পর্বে রেজাউল করিম রনির ‘জাতীয় জীবনে বিপ্লব এর তাৎপর্য’ বিষয়ে একক বক্তৃতা।
বর্তমান সময়ের একজন গুরুত্বপূর্ণ উর্দু সাহিত্যিক মোহাম্মদ জামিল আক্তার। সৃজন থেকে প্রকাশিত হয়েছে তার গল্পগ্রন্থ ‘সংখ্যায় বিভক্ত জীবন’। গ্রন্থটি অনুবাদক কবি ও কথাসাহিত্যিক হাইকেল হাশমী বলেন, লেখকের গল্পের ব্যপ্তি কোন বিশেষ স্থানে সীমাবদ্ধ নয় বরং যে কোন জায়গা এবং সমাজকে প্রতিনিধিত্ব করে। তিনি বাংলাদেশে উর্দু ভাষার অতীত ও বর্তমান নিয়ে কথা বলেছেন। তবে বাংলাদেশে উর্দুর ভবিষ্যৎ নিয়ে তিনি সন্দিহান।
অনুবাদককে এই কাজের জন্য ধন্যবাদ জানিয়ে আলোচক গল্পকার ও প্রাবন্ধিক ড. আনোয়ারুল হক বলেন, বইটি পড়ে অভিভূত হয়েছি। প্রতিটি গল্প আমাদের যাপিত জীবনের বয়ান। জন্মনিবনন্ধন থেকে মৃত্যুর পর গোরেও যে-সংখ্যায় বিভক্ত জীবনকে লেখক এভাবে উপলব্ধি কর
