Logo
Logo
×

Advertisement

কবিতা

মধ্যবিত্তের জিম্মি জীবন

Advertisement

Icon

জসিম উদ্দিন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

মধ্যবিত্তের জিম্মি জীবন

Advertisement

আমি সেই মধ্যবিত্ত, যে জাগেও না, মরে না, শুধু বাঁচে একটা চাকরির লোভে, একটা সস্তা কুর্নিশে, একটা ভাঙা ঈশ্বরে!

আমি সেই মুখোশধারী, যে চোখে জল রাখে না, কাঁদতেও জানে না, শুধু হিসেব রাখে, কতটুকু চুপ থাকলে পেট চলে!

আমি বিদ্রোহ করি না, কারণ বিদ্রোহে ছেলের ফিস কাটে! আমি চিৎকার করি না, কারণ প্রতিবাদে বউয়ের চাকরি যায়!

আমি সেই গোলাম, যে চোখে রক্ত দেখে না, দেখে ডিসকাউন্ট, ভর্তির কোচিং, আর দুই বিঘা জমির উপর ফ্ল্যাটের আশা!

ও হে স্বাধীনতা! তুমি কেবল কবিতায় ছিলে, আমার সংসারে তুমি বেমানান! তোমার সঙ্গে গ্যাসের বিল মেলে না, তোমার চোখে ঘুস ঢোকে না!

আমি সেই জাতি, যে বাঁচে প্রতিদিন আত্মসমর্পণ করে, শিক্ষায়, ধর্মে, সংবাদে, রাজনীতিতে আর শেষমেশ নিজের সন্তানকেও শিখিয়ে দেয়, বাঁচতে হলে মুখ বন্ধ রাখিস, বাপ!

Advertisement

Advertisement

আরও পড়ুন

মধ্যবিত্তের জিম্মি জীবন

মধ্যবিত্তের জিম্মি জীবন

শীতের সকালে তুমি

শীতের সকালে তুমি

‎‘সাম্যবাদী’ কবিতার শত বছরেও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে

‎‘সাম্যবাদী’ কবিতার শত বছরেও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে

সহস্র বছরের দূরত্ব

সহস্র বছরের দূরত্ব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম