Logo
Logo
×

Advertisement

সাহিত্য

সহস্র বছরের দূরত্ব

Advertisement

ইশরাত হাসান

ইশরাত হাসান

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৪ এএম

সহস্র বছরের দূরত্ব

Advertisement

অনেকদিন তোমার সাথে দেখা হয় না!
মনে হয় যেন কত সহস্র বছর পেরিয়ে গেছে!!

ক্যালেন্ডারে তারিখ বদলায়, মাস বদলায়, ঋতু বদলায়,
কিন্তু আমার সময় থেমে আছে-
তোমাকে শেষ দেখার সেই বিকেলটায়!
তোমার স্পর্শ পাই না, তোমার গন্ধ পাই না!
আমার আঙুলগুলো আজও তোমার হাতের স্পর্শ খোঁজে!!

কতদিন তোমার কথা শুনি না!
মনে হয় যেন কত সহস্র বছর পেরিয়ে গেছে!!
সময় তো থেমে নেই,
কিন্তু আমার হৃদয় থমকে আছে-
তোমার বিদায় নেয়ার ঠিক সেই মুহূর্তটায়!!

তোমার সাথে আমার দেখা হবে না!
তবুও আমি প্রতিদিন তোমাকেই খুঁজি!!
মনে হয় যেন সহস্র বছর নয়,
একটা অনন্তকাল কেটে গেছে!

তুমি জানো?
তোমাকে না ছুঁয়েও আমি 
তোমাকে সবসময় সাথে রাখি-
আমার স্বপ্ন, চিন্তা আর কল্পনায়! 

তুমি নেই, তবু তোমার জন্য এত ভালোবাসা জমে আছে—
যেন সহস্র বছরের বৃষ্টিহীন মেঘ!
সময়ের কাছে আমি হেরে যাই!
কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা
সহস্র বছর পেরিয়েও একই রকম!

ইশরাত হাসান
আইনজীবী,
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

Advertisement

Advertisement

আরও পড়ুন

সহস্র বছরের দূরত্ব

সহস্র বছরের দূরত্ব

ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস

ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

শেখ রবিউল হকের ৮০ বছরের সৃজনযাত্রা উপলক্ষে চিত্রপ্রদর্শনী

শেখ রবিউল হকের ৮০ বছরের সৃজনযাত্রা উপলক্ষে চিত্রপ্রদর্শনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম