Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

ইশরাক ইস্যুতে মারুফ কামাল

কারো প্রতি আনুকূল্য প্রদর্শন করা যাবে না, সে যত প্রিয়ই হোক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম

কারো প্রতি আনুকূল্য প্রদর্শন করা যাবে না, সে যত প্রিয়ই হোক

মারুফ কামাল খান। ফাইল ছবি

Advertisement

অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করার একটি ভিডিও ভাইরাল হয়ে আলোচনায় আসেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এরপর তার পদত্যাগ নিয়ে রাতভর নান গুঞ্জনের পর সোমবার সকাল সাড়ে আটটায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি পদত্যাগ করছেন বলে ঘোষণা দেন। 

আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ভিডিও ফেসবুকে প্রকাশের পর থেকে ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্যকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। রোববার রাতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়, সেটিকে গুজব বলে আখ্যায়িত করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার প্রেস কর্মকর্তাও সংবাদটিকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছিলেন।

কিন্তু আজ সকালেই ইশরাক নিজেই পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বিষয়টি নিয়ে স্যোশাল মিডিয়ায় অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন। ইশরাকের নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খানও একটি পোস্ট করেন।   

সেখানে মারুফ কামাল লেখেন, কেউই অপরিহার্য নয়। অনেক সময় দল ও দেশের স্বার্থে ব্যক্তিকে বিসর্জন দিতে হয়। মানুষের ধারণা ভালো নয় এমন কারো প্রতি আনুকূল্য প্রদর্শন করা যাবে না, সে যত প্রিয়ই হোক। রাজনীতিতে পাবলিক পারসেপশনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হয়। শৃঙ্খলা রাখতে কাঠিন্য খুব দরকার। হাসিনা ও আওয়ামী লীগের অতীত বিপর্যয় এবং নিজেদের অতীত ভুল থেকে শিক্ষা নিতে হবে।

তিনি বর্তমান সরকারকে আহ্বান জানিয়ে বলেন, দম্ভ, দুর্নীতি, অনিয়ম ও ইগোকে দূরে সরিয়ে রাখতে হবে। আর ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়- শহীদ জিয়াউর রহমানের এই নীতিকে চোখের মণির মতো সুরক্ষা করতে হবে। তবেই সাফল্য থাকবে হাতের মুঠোয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

হাসনাত আবদুল্লাহর পোস্ট সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

জাতীয় প্রেস ক্লাবে ইশরাক, দেবেন পদত্যাগের ঘোষণা

জাতীয় প্রেস ক্লাবে ইশরাক, দেবেন পদত্যাগের ঘোষণা

ইশরাককে নিয়ে সোহেল তাজের বার্তা

ইশরাককে নিয়ে সোহেল তাজের বার্তা

পদত্যাগ করছেন ইশরাক, যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

পদত্যাগ করছেন ইশরাক, যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

আরও পড়ুন

ইশরাক ইস্যুতে মারুফ কামাল কারো প্রতি আনুকূল্য প্রদর্শন করা যাবে না, সে যত প্রিয়ই হোক

কারো প্রতি আনুকূল্য প্রদর্শন করা যাবে না, সে যত প্রিয়ই হোক

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম