Logo
Logo
×

Advertisement

রাজনীতি

শফিকুল আলমের পোস্ট

ইশরাকের পদত্যাগ ইস্যুতে গতকাল কী ঘটেছিল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ এএম

ইশরাকের পদত্যাগ ইস্যুতে গতকাল কী ঘটেছিল

Advertisement

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন।  সোমবার সকালে ফেসবুক পোস্টে এ ঘোষণা দিয়েছেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে।

এর আগে গতকাল রোববার রাতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়, সেটিকে গুজব বলে আখ্যায়িত করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।  তার প্রেস কর্মকর্তাও সংবাদটিকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছিলেন।

কিন্তু আজ সকালেই ইশরাক নিজেই পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শফিকুল আলম জানান, গতকাল তাকে (ইশরাক হোসেন) প্রধানমন্ত্রী ডেকে পাঠিয়েছিলেন। তাকে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত না থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্রও চেয়েছেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কক্ষে যান এবং সেই কর্মকর্তার সহায়তায় পদত্যাগপত্রের খসড়া তৈরি করেন। ডেইলি ওয়াদা গত রাতে এই তথ্যগুলো নিশ্চিত করতে পেরেছে।

তিনি আরও জানান, এরপরই গল্পের মোড় ঘুরতে শুরু করে। মনে হচ্ছিল, তিনি সিদ্ধান্তটি বদলে দেওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। যদিও প্রধানমন্ত্রী দিনভর ব্যস্ত ছিলেন এবং রাত ১১টার দিকে তার দিনের কাজ শেষ করেন। তবুও কেউ কেউ আশা করছিলেন যে, তিনি হয়তো পুনর্বিবেচনা করতে পারেন। কিন্তু তারেক রহমান কম কথার মানুষ এবং আবেগ প্রকাশেও বেশ সংযমী।

শফিকুল আলমের আশঙ্কা, গত রাতে তার (ইশরাক হোসেন) প্রেস কর্মকর্তার জারি করা বিবৃতিটি মনে হচ্ছে ঘটনাটিকে ভিন্ন খাত প্রবাহিত করার শেষ মুহূর্তের চেষ্টারই অংশ। তবে কদিন আগে ফেরদৌসী মিষ্টি যেমনটি বুঝতে পেরেছিলেন, প্রধানমন্ত্রী একবার সিদ্ধান্ত নিলে সেখান থেকে পিছু হটার আর কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ‘পদত্যাগ’ বা ‘তাকে’ পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে- মর্মে যে সংবাদটি প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন তার প্রেস কর্মকর্তা।  রোববার রাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপির অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে: হাসনাত

বিএনপির অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে: হাসনাত

কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক

কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুজব নিয়ে ইশরাকের বক্তব্য

পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুজব নিয়ে ইশরাকের বক্তব্য

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

আরও পড়ুন

শফিকুল আলমের পোস্ট ইশরাকের পদত্যাগ ইস্যুতে গতকাল কী ঘটেছিল

ইশরাকের পদত্যাগ ইস্যুতে গতকাল কী ঘটেছিল

বিএনপির অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে: হাসনাত

বিএনপির অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে: হাসনাত

কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক

কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম