সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় ইহরামরত অবস্থায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
তার তিন এতিম সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবারটিকে ১০ লাখ টাকার চেক দিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ।
পোস্টে তিনি জানান, নিহত নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে যান তারা। এ সময় তার তিন এতিম সন্তানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘সৌদি আরবের রিয়াদে ইহরামরত অবস্থায় নিহত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে এসেছিলাম আমরা। সাথে তার তিন এতিম সন্তানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে ১০ লাখ টাকার চেক প্রদান করেছি।’
তিনি আরও লেখেন, ‘দোয়া করি, মহান আল্লাহ এই শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার এবং নাসরুল্লাহ বদরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।’
