Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হামলার শঙ্কায় সৌদির কিংডম সেন্টারের অফিস বন্ধ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম

হামলার শঙ্কায় সৌদির কিংডম সেন্টারের অফিস বন্ধ

কিংডম সেন্টার ভবন। সংগৃহীত ছবি

Advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম প্রধান স্থাপনা কিংডম সেন্টার ভবনের অফিসগুলোতে কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। হুথিদের হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) আকাশচুম্বী ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে অফিসের ভাড়াটিয়া প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেয়। খবর এএফপির

ওই ই-মেইলে বলা হয়, ‘এই সময়ে অনুগ্রহ করে অফিসে আসা থেকে বিরত থাকুন।’ মেইলে অবশ্য নির্দিষ্ট করে কারণ উল্লেখ করা হয়নি। তবে ভবনটির নিচতলায় অবস্থিত শপিং মলটি স্বাভাবিকভাবে খোলা রয়েছে বলে জানানো হয়েছে।

রিয়াদের অন্যতম পরিচিত স্থাপনা কিংডম সেন্টার একটি ৯৯ তলাবিশিষ্ট আকাশচুম্বী ভবন। এটি শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও ব্যবসায়িক কেন্দ্রগুলোর একটি।

সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনায় এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

হুথিদের হাতে আটক ১৫৯ ইয়েমেনি সেনার মুক্তি

হুথিদের হাতে আটক ১৫৯ ইয়েমেনি সেনার মুক্তি

২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে সৌদি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে?

২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে সৌদি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে?

এবার সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত মিসর

এবার সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত মিসর

ইয়েমেনে হুথিদের হামলায় সৌদি জোটের ৮ সেনা নিহত

ইয়েমেনে হুথিদের হামলায় সৌদি জোটের ৮ সেনা নিহত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আরও পড়ুন

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ফিলিস্তিনিদের জলপাই চুরির বৈধতা দিয়ে ইসরাইলি চরমপন্থির ফতোয়া, তীব্র সমালোচনা

ফিলিস্তিনিদের জলপাই চুরির বৈধতা দিয়ে ইসরাইলি চরমপন্থির ফতোয়া, তীব্র সমালোচনা

হামলার শঙ্কায় সৌদির কিংডম সেন্টারের অফিস বন্ধ

হামলার শঙ্কায় সৌদির কিংডম সেন্টারের অফিস বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম