Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম

সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

সৌদি আরবের বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরব ও দেশটির ইয়েমেনি মিত্রদের ওপর হামলা জোরদার করতে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরব ও ইয়েমেনে হুথিবিরোধী  জোটের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনটিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ইরানের সহায়তায় হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক হামলাগুলো চালাতে সক্ষম হয়েছে।

ডব্লিউএসজে আরও বলছে, ইরানের সহায়তায় ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী এলাকায় নিজেদের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ড বাড়িয়েছে হুথিরা। একই সঙ্গে সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করেও হামলা চালিয়েছে তারা।

গত সপ্তাহে সৌদি রাজধানী রিয়াদে হুথিদের এক হামলায় ১৩ জন নিহত হন। ওই হামলাও ইরানের সহায়তায় পরিচালিত হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

তবে ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। তেহরানের দাবি, হুথিরা ‘সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে’।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হুথিদের হাতে আটক ১৫৯ ইয়েমেনি সেনার মুক্তি

হুথিদের হাতে আটক ১৫৯ ইয়েমেনি সেনার মুক্তি

২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে সৌদি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে?

২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে সৌদি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে?

এবার সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত মিসর

এবার সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত মিসর

ইয়েমেনে হুথিদের হামলায় সৌদি জোটের ৮ সেনা নিহত

ইয়েমেনে হুথিদের হামলায় সৌদি জোটের ৮ সেনা নিহত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের দাবি হুথিদের

সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের দাবি হুথিদের

আরও পড়ুন

এআইচালিত নতুন টর্পেডোর পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

এআইচালিত নতুন টর্পেডোর পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

পূজায় পদপিষ্টে মৃত্যু কলকাতার চার প্রধান সড়কে ১৬৩ ধারা জারি

কলকাতার চার প্রধান সড়কে ১৬৩ ধারা জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম