হুথিদের হাতে আটক ১৫৯ ইয়েমেনি সেনার মুক্তি
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইয়েমেনে চলমান সংঘাতের জেরে আটক দেশটির ১৫৯ জন সেনাকে মুক্তি দিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি।
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
সংস্থাটি জানিয়েছে, তাদের দলগুলো মুক্তি পাওয়া ব্যক্তিদের বাড়ি ফেরার প্রস্তুতি নিতে সহায়তা করেছে।
হুথিরা জানিয়েছে, মুক্তি পাওয়া এই ১৫৯ জন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত যোদ্ধা ছিলেন। গত মাসে লোহিত সাগরের তীরবর্তী কৌশলগত এলাকাগুলো দখলের সময় তারা ‘কোনো লড়াই ছাড়াই স্বেচ্ছায় আত্মসমর্পণ’ করেছিলেন।
হুথি কর্মকর্তা আবদেলকাদির আল-মুরতাদা সাংবাদিকদের জানিয়েছেন, সাধারণ ক্ষমার আওতায় এই ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এই সাধারণ ক্ষমার অধীনে মোট ৩২৩ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
ইয়েমেনের সরকারের তরফ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য জানা যায়নি।

