Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হুথিদের সঙ্গে যুদ্ধে ৮ ইয়েমেনি সেনা নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ এএম

হুথিদের সঙ্গে যুদ্ধে ৮ ইয়েমেনি সেনা নিহত

ইয়েমেনের সেনাবাহিনীর একটি দল। ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুথিদের সঙ্গে লড়াইয়ে আট ইয়েমেনি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া প্রতিবেশী তাইজ প্রদেশে হুথিদের গোলাবর্ষণে দুই নারীসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে ইয়েমেনের সেনাবাহিনী লাহিজে আট সেনা নিহত হওয়ার খবর জানায়। সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তুর আল-বাহাহ সামরিক অক্ষ এক বিবৃতিতে জানায়, লাহিজ প্রদেশের আল-মাকাতিরাহ ফ্রন্টে ওই সেনারা নিহত হয়েছেন।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি আর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুথিরাও।

এর আগে শনিবার তাইজ প্রদেশের বিভিন্ন স্থানে হুথিদের গোলাবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত ও পাঁচজন আহত হন। দেশটির একটি সরকারি দপ্তর এ তথ্য জানিয়েছে।

গত জুলাইয়ে শুরু হওয়া সামরিক উত্তেজনার মধ্যেই এসব প্রাণহানির ঘটনা ঘটল। ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। সেই সময়ের পর এটিই সবচেয়ে বড় সামরিক উত্তেজনা বলে উল্লেখ করা হয়েছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে। দীর্ঘদিন ধরে চলা এ সংঘাতে দেশটিতে নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে।

তথ্যসূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় নিহত ১২

মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় নিহত ১২

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

ইরানের বিরুদ্ধে সৌদি আরবের গুরুতর অভিযোগ

ইরানের বিরুদ্ধে সৌদি আরবের গুরুতর অভিযোগ

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

আরও পড়ুন

খেলার মাঠে হঠাৎ ঢুকে পড়ল পিকআপ, শিশুসহ নিহত ২

খেলার মাঠে হঠাৎ ঢুকে পড়ল পিকআপ, শিশুসহ নিহত ২

হুথিদের সঙ্গে যুদ্ধে ৮ ইয়েমেনি সেনা নিহত

হুথিদের সঙ্গে যুদ্ধে ৮ ইয়েমেনি সেনা নিহত

অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির ২ নেতা

অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির ২ নেতা

মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় নিহত ১২

মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় নিহত ১২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম