Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

রাজধানী লুৎস্কে অন্তত ২৪ ঘণ্টা বিদ্যুৎবিভ্রাট চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফাইল ছবি

Advertisement

ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জন।  এ ছাড়া জ্বালানি অবকাঠামোতে হামলার কারণে ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে জানা গেছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলার পর স্থানীয় কর্মকর্তারা হতাহত ও ক্ষয়ক্ষতির এ তথ্য জানান। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়া ১০ লাখেরও বেশি মানুষের সংযোগ পরে আবার চালু করা হয়েছে। তবে এখনো কত মানুষ বিদ্যুৎহীন রয়েছেন, তা স্পষ্ট নয়।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভের তিনটি জেলায় রুশ হামলায় ৭১ বছর বয়সি এক নারী ও ৫৮ বছর বয়সি এক পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ এ তথ্য জানিয়েছেন। এর আগে তিনি নিহতের সংখ্যা তিন বলে জানিয়েছিলেন।

কর্মকর্তারা জানান, সন্ধ্যার দিকে আরও কয়েক দফা হামলায় অন্তত নয়জন আহত হন।

এ ছাড়া দোনেৎস্ক অঞ্চলের সম্মুখসারির শহর ক্রামাতোরস্কে হামলায় দুজন নিহত হয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও প্রাণ হারিয়েছেন আরও দুজন।

অন্যদিকে, পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াজাত কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর রোমান রোমানিউক।

তিনি জানান, শুক্রবার সকালে ওই অঞ্চলে প্রায় তিন লাখ ৭০ হাজার মানুষ সাময়িকভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে তাদের মধ্যে এক লাখ মানুষের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়।

ভোলিন অঞ্চলের রাজধানী লুৎস্কে অন্তত ২৪ ঘণ্টা বিদ্যুৎবিভ্রাট চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শহরটির মেয়র আন্দ্রি রাজুমোভস্কি।

রোমানিউক আরও জানান, দিনভর ড্রোন হামলা অব্যাহত ছিল। কোভেল শহরে একটি শুল্ক টার্মিনালে হামলার পাশাপাশি প্রায় ১০টি ট্রাকে আগুন ধরে যায়। শহরটি কিয়েভ থেকে পোল্যান্ডের দিকে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবস্থিত।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সম্মুখসারির কাছাকাছি শহর সুমি এবং পাশের রিভনে অঞ্চলের অন্তত দুটি শপিং সেন্টারে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সুমির জরুরি সেবাদানকারী সংস্থার প্রকাশ করা ছবিতে শপিং সেন্টারের মেঝেতে রক্তের দাগ এবং ভবনটির ক্ষতিগ্রস্ত প্রবেশপথ দেখা গেছে।

রিভনে অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর কোভাল জানান, একটি বড় শপিং সেন্টারসহ বিভিন্ন স্থানে ড্রোন হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রিভনে শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

শুক্রবার দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে মেরামতকর্মীরা কাজ করেন। মন্ত্রণালয়ের দাবি, রুশ হামলায় বিদ্যুৎ হারানো ১০ লাখেরও বেশি মানুষের সংযোগ পুনরায় চালু করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়েছে কি না, তা জানা যায়নি।

ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় এসব হামলার ফলে প্রাণহানির পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ও জনজীবনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

তথ্যসূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

ইউক্রেনকে হারাতে পুতিনের নতুন কৌশল

ইউক্রেনকে হারাতে পুতিনের নতুন কৌশল

ট্রাম্পের ‘বলির পাঁঠা’ হওয়ার প্রশ্নে মুচকি হাসলেন জেলেনস্কি

ট্রাম্পের ‘বলির পাঁঠা’ হওয়ার প্রশ্নে মুচকি হাসলেন জেলেনস্কি

‘আমার সাইফকে আইন্না দাও’

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে এক নারী ‘আমার সাইফকে আইন্না দাও’

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

আরও পড়ুন

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

৮ বছরের পুরোনো মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

৮ বছরের পুরোনো মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম